ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

গাজীপুর জেলা কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

আমার বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৫, ১০:২০

গাজীপুর জেলা কারাগারে শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলামের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কারাগারের ভেতরে জহিরকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মজিবর রহমানের ছেলে ও শ্রমিক লীগ নেতা শেখ জহিরুল ইসলাম গত ৯ আগস্ট শ্রীপুর থানায় দায়ের করা একটি মামলায় গত ৫ ডিসেম্বর গ্রেপ্তার হওয়ার পর থেকে এ কারাগারে বন্দি ছিলেন।

জেলা কারাগারের সিনিয়র জেল সুপার রফিকুল কাদের বলেন, শুক্রবার সকালে জহির বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক জহিরকে মৃত ঘোষণা করেন।

জহিরের বাবা মজিবুর রহমান জানান, তার ছেলেকে নির্যাতন করে কারাগারের ভেতরে হত্যা করা হয়েছে। জহিরের তেমন কোনো রোগ ছিল না। মিথ্যা একটি মামলায় তার ছেলেকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছিল।

জেলা কারাগারের সিনিয়র জেল সুপার রফিকুল কাদের বলেন, কয়েদি জহিরের ডায়বেটিকস ছিল, হৃদরোগ ছিল। শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর কারাগারে চিকিৎসা দেওয়া হয়। পরে কারাগার থেকে একটি হুইল চেয়ারে করে তাকে বের করে গাড়িতে তুলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেল ৫টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি বলেন, শুধু জহির নয়, কারাগারে থাকা কোনো বন্দির ওপরই নির্যাতন করা হয় না। জহিরকে নির্যাতন করা হয়নি। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের রির্পোটের জন্য অপেক্ষা করতে হবে। তবে তাকে নির্যাতন করা হয়নি। হত্যা করা হয়নি।

আমার বার্তা/জেএইচ

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু