ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আমার বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৫, ১৫:০৯

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের যথাযথ বিচারের দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় মহাসড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল প্লাজার উভয় প্রান্তে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে ৩০ মিনিট পর অবরোধ তুলে নেন বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

জানা যায়, শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে একটি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। গ্রেপ্তারের পর রাত ১০টার দিকে তাকে জোর করে থানাহাজত থেকে ছিনিয়ে নিয়ে যান বিএনপির নেতাকর্মীরা। পরে তাকে রাতভর ফেরত দেওয়ার আশ্বাস দিলেও বিএনপি নেতারা তাকে আর ফেরত দেননি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা পূর্ব ঘোষণা আনুযায়ী শনিবার সকালে এক্সপ্রেসওয়ে অবরোধ করেন।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, শ্রীনগর থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতাকর্মীরা অল্প কিছুক্ষণ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বন্ধ রাখে। তবে বর্তমানে এক্সপ্রেসওয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আমার বার্তা/জেএইচ

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ছুটির দিনে পরিদর্শনে আসায় ভুয়া সন্দেহে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট ইন্সপেক্টরকে

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

উচ্চতর ডিগ্রি অর্জন করতে গিয়ে মুহুর্তেই নিভে গেল জীবনের আলো। তুচ্ছ ঘটনায় যুক্তরাষ্ট্রে খুন হলো

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

কক্সবাজারের টেকনাফ উপকূল-সংলগ্ন বঙ্গোপসাগরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন