ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

যমুনায় ধরা পড়ল ৩৮ কেজির বাঘাইড়, বিক্রি ৪৮ হাজার টাকা

সাজেদুল ইসলাম(মাল্টিমিডিয়া প্রতিনিধি) ভূঞাপুর :
২৫ জানুয়ারি ২০২৫, ১৯:২৮
৩৮ কেজির বাঘাইড়

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বাঘাইড় মাছ। এই মাছটি ৪৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি উপজেলার গোবিন্দাসী মাছ বাজারে উঠলে সেটি ঢাকার এক ব্যক্তির কাছে ৪৮ হাজার টাকা বিক্রি করে দেন।

জানা গেছে, সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকার এক জেলে তার সহযোগীদের সাথে নিয়ে শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে যমুনা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। এসময় তাদের জালে বিশাল আকৃতির এই বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে মাছটি তারা শনিবার সকালে ভূঞাপুরের গোবিন্দাসী মাছ বাজারে নিয়ে আসে। এতে মাছের দাম হাঁকা হয় ৬০ হাজার টাকা। পরে তা উন্মুক্ত ডাকের মাধ্যমে গোবিন্দাসী বাজারের মাছ ব্যবসায়ী আব্দুল হালিম ৪৮ হাজার টাকা দিয়ে মাছটি বিক্রির জন্য ক্রয় করে নেন। এর আগে বৃহৎ আকারের বাঘাইড় মাছটি দেখার জন্য বাজারে লোকজন ভিড় জমায়।

মাছ বিক্রেতা বলেন- নদ-নদীতে মাছ ধরে বিক্রি করা আমার পেশা। এতো বড় মাছ নদীতে সব সময় ধরা যায় না। অনেক দিন পর এতো বড় মাছ ধরতে পেরে আমি খুবই খুশি। মাছ ব্যবসায়ী আব্দুল হালিম জানায়, সিরাজগঞ্জের এক লোক মাছটি বিক্রির জন্য গোবিন্দাসী ঘাট বাজারে নিয়ে আসলে আমি বিক্রির জন্য ৪৮ হাজার টাকা দিয়ে কেনা হয়েছে। এই মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করা হবে।

গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সাধারন সম্পাদক বুদ্দু মিয়া বলেন, গোবিন্দাসী ঘাট বাজারে মাঝে মধ্যেই বড় বড় মাছ পাওয়া যায়। সকালে মাছটি বিক্রির জন্য তোলা হয়। কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে। এটি মাছটি ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়।

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

রংপুরে কোচিং সেন্টারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে (৩৩)

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে আমাদের সন্তানেরা

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পর

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

নারায়ণগঞ্জে নদীপথে ডাকাতি প্রতিরোধে দায়িত্ব পালন করতে গিয়ে নৌ পুলিশের এক কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের