ই-পেপার মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

১৭ বছর পরে কুমারখালির চাঁপড়া ইউনিয়ন বিএনপি কার্যালয় উদ্বোধন

মোঃ হাসিবুল ইসলাম(মাল্টিমিডিয়া প্রতিনিধি) কুষ্টিয়া :
২৫ জানুয়ারি ২০২৫, ১৯:৪৩
চাঁপড়া ইউনিয়ন বিএনপি কার্যালয়

দীর্ঘ ১৭ বছর পর কুমারখালি থানার চাঁপড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকাল ০৩:০০ টার সময় চাপড়া ইউনিয়নের ঢেঁকিপারা ব্রিজ সংলগ্ন একটি বিল্ডিং ঘরে এ অফিসের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান করা হয়।

কুমারখালী থানার নবগঠিত বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান শাহিন প্রধান অতিথি হিসেবে এ কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। এরপর উদ্বোধন উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে কুমারখালী থানার নবগঠিত বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান শাহিন বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে চাপড়া ইউনিয়ন বিএনপির কোনো অফিস রাখা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে। এই অফিস উদ্বোধনের মাধ্যমে চাপড়া ইউনিয়ন বিএনপির দলীয় কর্মকাণ্ড বেগবান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এসময় সুবিধাবাদিদের এড়িয়ে চলার জন্যও নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান কুমারখালী থানার নবগঠিত বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান শাহিন ।এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুল্লাহ শেখ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, থানা আহবায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, মোঃ ফরহাদ হোসেন সাবেক আহ্বায়ক চাপড়া ইউনিয়ন বিএনপি, ও আলী আজম সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক চাপড়া ইউনিয়ন বিএনপি।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন চাপড়া ইউনিয়ন বিএনপি'র বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী বিন্দু , মোঃ আনিছুর জামান, আবুল কাশেম, মোঃ সুমন সরদার, মোঃ মোশারফ হোসেন, মোঃ আত্তাব হোসেন, মোঃ খালিদ মাস্টার, ওসমান ফারাজি, মোঃ মিঠু আহমেদ, আব্দুল মজিদ ও মোঃ আয়নাল শেখ।

অনুষ্ঠানের সমাপনীতে শত শত নেতাকর্মীকে এক সাথে থেকে দলের জন্য ভালো কাজ করার আহ্বান জানান মোঃ মিজানুর রহমান শাহিন।

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক ও বিদেশি আগ্নেয়াস্ত্র

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক-মাধ্যমিকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গে যেই আসুক, ইস্যুগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে

সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রধান মাধ্যম স্বাধীন গণমাধ্যম: তথ্যমন্ত্রী

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো ভেঙে দিল বিসিবি, গঠিত হবে ৩ সদস্যের নির্বাচন কমিশন

এলজিইডির নিলাম নিয়ে অহেতুক বিতর্ক, কর্মকর্তাদের হয়রানি

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সংসদকে কার্যকর করতে ও জনগণের সেতুবন্ধনে কাজ করবে ইউএনডিপি

আধুনিক কৃষি ও স্মার্ট প্রযুক্তির সমন্বয়েই টেকসই সমৃদ্ধির সম্ভাবনা

বিনিয়োগ বাড়াতে বিদ্যমান জটিলতা দূর করা জরুরি: প্রধানমন্ত্রী

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭ শতাংশ প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার

দেশে হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ মৃত্যু, মোট মৃত্যু ৩১১ জন

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে: আইনমন্ত্রী

গ্রামের বাড়ি একই এলাকায়, মনিরা শারমিনের রিট শুনানি নিতে ‘অপারগ’ বিচারক

জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিসকে গড়ে তোলার আহ্বান ডিজির

চীনের সাথে বিএনপি সরকারের কূটনৈতিক সম্পর্ক জোরদার

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মানফুজা মাসুদ চৌধুরীর পদোন্নতি

সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে: মির্জা ফখরুল