ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

চীন আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার: জামায়াত আমির

আমার বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৫, ১৭:৩০

চীন আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২৬ জানুয়ারি) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ওয়ামী স্কুলের স্থায়ী ক্যাম্পে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশের যতগুলো বড় প্রকল্প রয়েছে, অধিকাংশগুলোতে চীনের সহায়তা রয়েছে। বাংলাদেশের দীর্ঘতম সেতুতে চীনের আর্থিক ও কারিগরি সহায়তা পার্টনারশিপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যা দক্ষিণবঙ্গের প্রায় সাড়ে ৫ কোটি মানুষের জীবনকে সহজ করে দিয়েছে। ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের উন্নয়নে চীন আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশের সবচাইতে বড় সম্মেলন কেন্দ্র রয়েছে, চীন-বাংলাদেশ সম্মেলন কেন্দ্র। এটি মূলত চীন আমাদের উন্নয়ন সহযোগী হিসেবে বাস্তবায়ন করেছিল। কিন্তু পরে বন্ধুত্বের নিদর্শন হিসেবে পুরোটাই বাংলাদেশকে উপহার দিয়েছে। আমরা এ জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে রিপাবলিক অব চায়না তার সম্মানিত প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীনের জনগণকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

জামায়াত আমির বলেন, ‘বিশ্বে যে কয়টি দেশ বিজ্ঞান–প্রকৌশলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে, চীন তার অন্যতম। চীনের কাছ থেকে আমাদের পাওয়ার ও জানার অনেক কিছু আছে।’

অনুষ্ঠানের আয়োজন করে ‘লং লিভ ফ্রেন্ডশিপ’ নামের একটি সংগঠন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীনা দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় জামায়াত নেতারা অংশ নেন। অনুষ্ঠান থেকে এক হাজার দুস্থ ব্যক্তির মধ্যে শীতবস্ত্রের পাশাপাশি চাল, ঢাল তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, ‘চীনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসেছেন, তারা এখনকার সমাজ পরিবর্তনে অবদান রেখেছেন। আবার এখান থেকেও জ্ঞানীগুণী ব্যক্তিরা তাদের জ্ঞানের পরিসর বৃদ্ধির জন্য চীন সফর করেছেন। সেখান থেকে বিজ্ঞান, প্রযুক্তি ও ভাষার বিষয়ে তারা উৎকর্ষ সাধন করেছেন।’

জামায়াত আমির বলেন, ‘চায়নিজ ভাষা শিক্ষার একটা উচ্চতর একাডেমি এখানে গড়ে তুলবেন, যাতে আমাদের পরবর্তী জেনারেশন চীনের সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে। আজকে যে মহৎ কাজের জন্য চায়না রিপাবলিকের পক্ষ থেকে রাষ্ট্রদূত এবং তার সহকর্মীরা এখানে এসেছেন, আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাদের গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করছি, আমাদের এ সহযোগিতার যে অভিযাত্রা শুরু হলো, এটি দিন দিন আরও সামনের দিকে এগিয়ে যাবে।’

সকালে চীনের রাষ্ট্রদূত অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে ওয়ামী স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিটি পরিবারে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি করে প্যাকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এতিম শিশু ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

কক্সবাজারের টেকনাফ উপকূল-সংলগ্ন বঙ্গোপসাগরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহতের খবর

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্য নিহত হয়েছেন।

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি বন্দর বাজারে জমে উঠতে শুরু করেছে মসলার বেচাকেনা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না : জামায়াত আমির