ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ, কর্ণপাত করছেনা ভারতীয় ব্যবসায়ীরা  

লালমনিরহাট(পাটগ্রাম)প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৯
ছবি:আমার বার্তা

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে গত ১১ দিন থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। পাথর রপ্তানি মূল্য পুনঃনির্ধারণ করে আমদানি সচল করতে ভারত, ভুটানের ব্যবসায়ীদেরকে কয়েকদফা চিঠি দিয়ে চেষ্টা করে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। কিন্তু এতে কোনো কর্ণপাত করছেনা ভারতীয় ব্যবসায়ীরা।

বেশকিছুদিন হলেও ওই দুই দেশের রপ্তানিকারকরা কোনো প্রকার সাড়া দেয়নি। পাথরের দাম পুননির্ধারণ করা না হলে ১ ফেব্রæয়ারি থেকে পাথর আমদানি বন্ধ রাখার চিঠি দেয় এ বন্দরের ব্যবসায়ীরা। চিঠি অনুযায়ী গত ১১ দিন থেকে এ বন্দর দিয়ে ভারত ও ভুটানের তোর্শা ও স্টোন বোল্ডার পাথর পাথর ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আমদানি বন্ধ রয়েছে।

বাংলাদেশি ব্যবসায়ীদের দাবি, দাম পুননির্ধারণ ও ব্যবসায়ী পরিবেশ স্বাভাবিক রাখার চেষ্টা করে ভারত, ভুটানের ব্যবসায়ী সংগঠন গুলোকে কয়েকদফা চিঠি দিয়ে আলোচনা করতে আহবান করা হয়। কিন্তু ওই দেশের ব্যবসায়ীরা বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠনকে কোনো পাত্তা দিচ্ছেন না। বরং উল্টো ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উত্তম সরকার ও সে দেশের কয়েকজন ব্যবসায়ী বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ ব্যবসায়ী পরিবেশ অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র করছেন। এ বন্দরের ব্যবসায়ী সংগঠনদের দেওয়া চিঠির ভুল ব্যাখ্যা করে দোষারোপ করছেন। এতে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে উভয় দেশ।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি বলেন, ‘আমরা ব্যবসায়ী পরিবেশ স্বাভাবিক রাখতে ভারত, ভুটানের ব্যবসায়ীদেরকে কয়েকবার চিঠি দিয়ে সমস্যা সমাধানের অনুরোধ করি। উনারা তা শুনছেন না। আশা করছি দ্রুত সমাধান হবে।

বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ বলেন, ‘পাথরের দাম কমানোর দাবি যৌক্তিক ও কমানো উচিত। না কমালে বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা পাথর আমদানি করে ক্ষতির মুখে পড়ছেন।

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে আমাদের সন্তানেরা

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পর

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

নারায়ণগঞ্জে নদীপথে ডাকাতি প্রতিরোধে দায়িত্ব পালন করতে গিয়ে নৌ পুলিশের এক কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের

ফেনীর ফুলগাজী সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

৮ মে, বিশ্ব দিবস থ্যালাসেমিয়া দিবস ২৬

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের

ইরান সংঘাতে পারস্য উপসাগরে আটকা পড়েছে প্রায় ১৫০০ জাহাজ: আইএমও

পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত ঘোষণা, মমতার ১৫ বছরের শাসনের অবসান

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের

ট্রাম্পের ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ অবৈধ: মার্কিন আদালত