ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন মুক্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৩

চুয়াডাঙ্গার কৃতি সন্তান মুক্তার হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছে। কমিটি ঘোষণা হওয়ার পর থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় সিক্ত মুক্তার হোসেন। মুক্তার হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন জয়রামপুর গ্রামের সন্তান।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সই করা প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়।

বর্তমান শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ‌মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন।

এ বিষয়ে মুক্তার হোসেন জানান, ‌ দেশ ও জাতির কল্যাণে ‌বিবেক বোধ ও স্বচ্ছতার সাথে কাজ করব। অপরাজনীতিকে প্রশ্রয় দেবো না। সবার দোয়া ও ভালবাসা নিয়ে ‌সব সময় জনগণের পাশে থাকবো। ৩১ দফা ‌ বাস্তবায়নে ও ‌দেশ নায়ক জনাব তারেক রহমানের স্বপ্ন পূরণে কাজ করব।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘দীর্ঘ ১৭ বছর যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাথে যুক্ত ছিল কম বেশি করে সবাইকে কমিটিতে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ব্যাচ হতে ১৭তম ব্যাচ পর্যন্ত কমিটিতে পদ পেয়েছে। আমরা এই কমিটিকে নিয়ে একটি সুন্দর নিরাপদ এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলব।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বৃহত্তম ছাত্রসংগঠন। সংগঠনের কাজ সুন্দরভাবে পরিচালনার জন্য কমিটি পূর্ণাঙ্গ করা হলো। দীর্ঘদিন পরিশ্রমের ভিত্তিতে এ কমিটি গঠন হয়েছে। পরে আরও অনুষদ ভিত্তিক কমিটি গঠন করা হবে।’

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও সামসুল আরেফিনকে সদস্য সচিব করে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।

আমার বার্তা/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু