ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

বান্দরবানে নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আমার বার্তা অনলাইন
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৮

বান্দরবান পৌরসভায় নিজ বাসা থেকে রুম্পা দাশ নামে এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার ৬নং ওয়ার্ডের বনরুপা পাড়া ২নং গলির বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রুম্পা দাশ বান্দরবান সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকার সাধুর দোকান ১নং ওয়ার্ডের সন্তোষ দাশের মেয়ে। তার স্বামী সৌরভ কুমার ঢালী পুলিশের মেকানিক্যাল বিভাগের কনস্টেবল পদে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, সকালে স্ত্রী রুম্পা দাশের ঝুলন্ত মরদেহ জানালা দিয়ে দেখতে পান স্বামী সৌরভ কুমার ঢালী। পাশেই ছিল তার দেড় বছরের শিশু অভয় কৃষ্ণ।

মৃতের স্বামী সৌরভ বলেন, গতকাল স্বাভাবিকভাবেই রাতের খাবার সেরে এক রুমে দেড় বছরের শিশু অভয় কৃষ্ণকে নিয়ে রুম্পা ঘুমাতে যায়। অন্য রুমে আমি একাই শুয়েছিলাম। সকালে ডাকাডাকির পরও রুমের দরজা বন্ধ পেলে, বাসার পেছনের জানলা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে পুলিশে খবর দিলে সবার উপস্থিতিতে দরজা ভেঙে রুম্পা দাশের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, এখনো পর্যন্ত এটি স্বাভাবিক আত্মহত্যাই মনে হচ্ছে আমাদের কাছে। নিহত কনস্টেবল রুম্পা দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এবং চিকিৎসার জন্য বাইরেও যাওয়ার কথা ছিল।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাউছার। তিনি নিহত মহিলা কনস্টেবল রুম্পা দাশের মা ঝর্ণা দাশের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, লাশের সুরতহাল পরীক্ষা করা হবে। বিষয়টি ঊর্ধ্বতনদেরও জানানো হয়েছে। আইনগত পক্রিয়া চলছে।

এদিকে ঘটনার পর বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া নূর লিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

মারা যাওয়া কয়েক ঘণ্টা আগে রুম্পা দাশ তার ফেইসবুক পোস্টে লিখেন, ‘ভগবানের কাছে প্রার্থনা করি ভালো থাকুক পৃথিবীর সব মানুষ’ অন্য আরেকটি পোস্টে লিখেন, ‘একদিন পৃথিবীর সব মায়া ত্যাগ করতে হবে।’

আমার বার্তা/জেএইচ

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্য নিহত হয়েছেন।

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি বন্দর বাজারে জমে উঠতে শুরু করেছে মসলার বেচাকেনা।

গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন কন্যাসন্তান ও শ্যালককে গলা কেটে নির্মমভাবে হত্যা করে পালিয়ে গেছেন ট্রাকচালক

ঈশ্বরদীতে প্রধান ফটকে তালা দিয়ে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ

পাবনার ঈশ্বরদী ইপিজেডে প্রধান ফটকে তালা দিয়ে পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কারখানার সামনে বিক্ষোভ ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী

 বাঘাবাড়ি ডিপোতে সক্রিয়  "তেলচোর  সাদেকীন সিন্ডিকেট" নেপথ্যে জি এম এইচ আর মাসুদুল 

সীমান্তে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্টে বিজিবি

জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

ব্যবসা ও রাজনীতির যোগসাজশের প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর পড়ছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

স্কুলপড়ুয়া শিশুর জন্য যে পুষ্টি উপাদানগুলো জরুরি

গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা সম্ভব নয়: কামাল আহমেদ

দেশেই তৈরি হবে ডেঙ্গু ও হামের টিকা, কমবে অ্যান্টিভেনম সংকট

কলেজছাত্র ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গেলো যুক্তরাষ্ট্র

জনপ্রিয় নয়, বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ আইনমন্ত্রীর

বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে কোচ ডেভিড হেম্পের

চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন

বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, মৃত্যু ১২ জনের

ঈশ্বরদীতে প্রধান ফটকে তালা দিয়ে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ