ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

এবারের ইলেকশন ফেয়ার হবে, কেউ বিশেষ সুবিধা পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৫
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের ইলেকশন একেবারে ফেয়ার হবে। কেউ বিশেষ সুবিধা পাবে না।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের সমাজ ব্যবস্থায় শিক্ষকদের সম্মান দিতে হবে। আমাদের অনেক রাজনৈতিক নেতৃত্ব আছে যারা অনেক সময় শিক্ষকদের তেমন সম্মান দিতে চায় না। তবে শিক্ষকরা যখন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তখন রাজনৈতিক ব্যক্তিরা তাদের পেছনে ছুটেন বিশেষ সুবিধার জন্য।

তিনি আরও বলেন, খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হবে। খেলাধুলা চর্চা অব্যাহত থাকলে বদ অভ্যাস দূর হয়ে যাবে। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নয়। তিনি প্রাইভেট পড়ার প্রচলন কমিয়ে আনার বিষয়ে শিক্ষকদের প্রতি তাগিদ দেন। এ সময় তিনি বলেন, এখন মনে হয় পরীক্ষায় ফেল করা ডিফিকাল্ট। শিক্ষার এমন সিস্টেম, সবই দেখি পাস। এ ছাড়া জিপিএর অভাব নাই।

এ সময় মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মোরছালিন (২২) নামে এক যুবক নিহত

গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

রংপুরে কোচিং সেন্টারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে (৩৩)

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে আমাদের সন্তানেরা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

বৃষ্টি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে কাজ করছে সরকার

তৃণমূল নেতাদের সঙ্গে আজ তারেক রহমানের বৈঠক, থাকবে কঠোর বার্তা

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ

সুদ ছাড়াই ৪৫ দিন খরচ, মধ্যবিত্তের জীবনে স্বস্তি আনছে ক্রেডিট কার্ড

গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা

৯ মে ঘটে যাওয়া নানান ঘটনা

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি