ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন:
১৬ মার্চ ২০২৫, ১৩:০৬
ছবি : প্রতিনিধি

নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ) ঢাকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) রাজধানীর বাংলামোটরে একটি রেস্তোরাঁয় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এনজেএফের সাধারণ সম্পাদক এস এম ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কবির আহমেদ ভূঁইয়া, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক সময় মুরাদ, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি নুর উদ্দিন প্রমুখ।

এ সময় দ্রুত নির্বাচন দেয়ার তাগিদ দেন বিএনপি নেতারা। নির্বাচিন দিতে বিলম্ব হলে ফ্যাসিস্টরা আবারও মাথাচাড়া দিয়ে উঠবে, যা দেশ ও জাতির জন্য হুমকি বলে মন্তব্য করেন তারা।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেন, সংস্কারের নামে দেশের মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তারা ১৬ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা এখন ভোট দিতে চায়, সংস্কারের নামে বিলম্ব চাই না। দেশে অপরাধ বেড়ে গেছে, আইনশৃঙ্খলা বাহিনীও অনিয়ন্ত্রিত। নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। সংস্কারের নামে কালক্ষেপণের সুযোগ নেই।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এই সরকার ব্যর্থ হলে আমরাই ব্যর্থ হব, জবাবদিহিতা না থাকার কারণে আইন-শৃঙ্খলার থেকে শুরু করে দেশের অর্থনীতির অবনতি হচ্ছে। তাই দ্রুতই সবকিছু থেকে উত্তরণের জন্য জনগণের ভোটে নির্বাচিত জবাবদিহি সরকারের কাছে ক্ষমতা কথাবলেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ বলেন,.... সবাই মিলে নোয়াখালীকে শেষ্ঠ জেলায় রুপান্তরের জন্য একসাথে লড়াই করার কথা বলেন, এছাড়াও ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে বিএনপি নেতাদের লড়াই সংগ্রামের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এনজেএফের সুন্দর এ আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, এমন আয়োজন একে-অপরের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এসময় নোয়াখালীর সকল শ্রেনী-পেশার মানুষের জীবন-মান ও ঐতিহ্যকে সারাদেশে তুলে ধরতে এই সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে, এমন প্রত্যাশার কথাও জানান তারা।

অতিথিরা আরও বলেন, নোয়াখালীর সমস্যা ও সম্ভাবনার দিকগুলো বস্তুনিষ্ঠভাবে জাতীয় গণমাধ্যমে তুলে ধরে নোয়াখালীর উন্নয়নে আরও জোরালে ভূমিকা রাখবে এই ফোরামের সকল সদস্যরা।

ইফতার-পরবর্তী আড্ডায় বিশিষ্টজনরা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও নোয়াখালীর উন্নয়নে জাতীয় পর্যায়ে নেতৃত্বদানকারী রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের ভূমিকা পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় এনজেএফের যেকোনো বিষয়ে পাশে থেকে আন্তরিক সহযোগিতার প্রত্যয়ে ব্যক্ত করেন তারা। পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল করতে ফোরামের সদস্যদের প্রয়োজন।

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

কক্সবাজারের টেকনাফ উপকূল-সংলগ্ন বঙ্গোপসাগরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহতের খবর

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্য নিহত হয়েছেন।

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি বন্দর বাজারে জমে উঠতে শুরু করেছে মসলার বেচাকেনা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা