ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

নিরাপদ, যানজটমুক্ত ঈদযাত্রায় রংপুর হাইওয়ে পুলিশের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক:
২৮ মার্চ ২০২৫, ১৪:২৪
আপডেট  : ২৮ মার্চ ২০২৫, ১৪:২৫

ঈদুল ফিতরকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশ রংপুর অঞ্চল সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের গুরুত্বপূর্ণ জংশন পয়েন্টসমূহ গোবিন্দগঞ্জ বাজার, মায়ামনি মোর, পলাশবাড়ী, মিঠাপুকুর, শঠিবাড়ী, পীরগঞ্জ বাজার, সৈয়দপুর এবং দিনাজপুরের ১০ মাইল এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সেই সাথে এ সমস্ত এলাকায় টহল পার্টি দ্বিগুণ করা হয়েছে। পুলিশের সকল ডিউটি কঠোর নজরদারীর আওতায় আনা হয়েছে। যাতে করে বগুড়া-রংপুর -সৈয়দপুর-দশ মাইল বাংলাবান্ধা এই ২৫০ কিলোমিটারের মহাসড়কটি যানজট মুক্ত এবং অপরাধমুক্ত থাকে। ইতোমধ্যে মহাসড়কে গাড়ির চাপ অনেক বেড়েছে।

হাইওয়ে পুলিশের ব্যাপক তৎপরতার কারণে কোথাও যানজট সৃষ্টি হয়নি। আশা করা যাচ্ছে আগামী দু’দিনে গাড়ির চাপ আরো অনেক বৃদ্ধি পাবে। তবে হাইওয়ে পুলিশ সেই চাপ প্রশমনে মহাসড়কের সম্পূর্ণ প্রস্তুত। গুরুত্বপূর্ণ গোবিন্দগঞ্জ মহাসড়ক জংশন পয়েন্ট পরিদর্শনে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বাসস’কে জানান যে ‘রংপুর বিভাগে এবারের ঈদ যাত্রা হবে নিরাপদ এবং যানজটমুক্ত।’

হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিয়মিতভাবে মহাসড়কে কর্তব্যরত পুলিশের ডিউটি নিয়মিতভাবে তদারকি করছেন, মোটিভেশন করছেন, সেই সাথে স্থানীয় শ্রমিক নেতাদের সাথে সমন্বয় করছেন। জেলা পুলিশ এবং শ্রমিক নেতৃবৃন্দ হাইওয়ে পুলিশের কাজের সাথে সম্পূর্ণ সহযোগিতা করছেন। ইতোমধ্যে মহাসড়কে ইজি বাইক এবং থ্রি হুইলার চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী পণ্যবাহী ট্রাক ব্যতীত অন্যান্য সকল মালবাহী ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে। হাতীবান্ধা থেকে সকল বালু এবং পাথর বহনকারী ট্রাক চলাচল সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ করা হয়েছে। গোবিন্দগঞ্জ থেকে সৈয়দপুর পর্যন্ত বিভিন্ন স্থানে এবং বাজারে মহাসড়কের উপর অবৈধ দোকান, পার্কিং উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কে কোন গাড়ি যদি নষ্ট হয় বা দুর্ঘটনায় পতিত হয় তা অপসারণ করার জন্য রেকার কে ২৪ ঘন্টার জন্য প্রস্তুত রাখা হয়েছে। গোবিন্দগঞ্জে এবং পুলিশ সুপারের অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যাত্রীদের অনলাইনে যেকোনো তথ্য প্রদানের জন্য হাইওয়ে পুলিশের অ্যাপস কেন্দ্রীয়ভাবে চালু করা হয়েছে। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে যাত্রীদেরকে হাইওয়ে পুলিশের অ্যাপস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

সব মিলিয়ে আশা করা যাচ্ছে এবারে উত্তরবঙ্গের মানুষের ঈদ যাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হবে ইনশাআল্লাহ। পরিশেষে হাইওয়ে পুলিশ এই ব্যাপক আয়োজনে জনসাধারণ, সম্মানিত যাত্রীবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।

আমার বার্তা/এমই

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

রংপুরে কোচিং সেন্টারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে (৩৩)

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে আমাদের সন্তানেরা

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পর

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

নারায়ণগঞ্জে নদীপথে ডাকাতি প্রতিরোধে দায়িত্ব পালন করতে গিয়ে নৌ পুলিশের এক কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের