ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

টাঙ্গাইলে নিজের শিশু সন্তানকে বিক্রি করে মোবাইল কিনলেন মা

আমার বার্তা অনলাইন
১৮ এপ্রিল ২০২৫, ১৫:০৯

এক নারী তার নিজ সন্তানকে বিক্রি করে দিয়েছেন। স্বামীর সঙ্গে অভিমান করে কোলের শিশুকে ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন তিনি। পরে সেই টাকায় মোবাইল ও পায়ের নূপুর কেনেন। অভিযুক্ত লাবনী আক্তার লিজা নিজেই এ কথা স্বীকার করেছেন। পরে এ ঘটনায় অনুতপ্ত হন তিনি।

ঘটনাটি ঘটে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের শেওড়াতলা এলাকায়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি ওই নারীর স্বামী পুলিশকে জানালে শিশুটি উদ্ধারে প্রশাসনে হইচই পড়ে যায়।

এরপর শিশুটিকে উদ্ধারের জন্য রাতভর অভিযান চালায় পুলিশ। সবশেষ শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে তার মায়ের কোলে শিশুটিকে ফিরিয়ে দেয় পুলিশ।

শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পুন্ডুরা শেওড়াতলা এলাকার রবিউল ইসলামের সঙ্গে লাবনী আক্তার লিজার দুই বছর আগে বিয়ে হয়। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বিয়ে হয় তাদের। বিয়ের কিছুদিন পর থেকেই অসচ্ছলতার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। অবস্থা বেগতিক দেখে সংসারে শান্তির প্রয়োজনে বাড়ির পাশেই ঘরভাড়া নিয়ে বসবাস শুরু করেন রবিউল। গত চার মাস আগে তাদের একটি ছেলে সন্তান হয়।

রবিউল ইসলাম বলেন, আমাদের ছেলে তামিমের জন্মের পর সংসারে শান্তি নেমে আসে। কিন্তু কয়েকদিন আগে লাবনী ছেলে তামিমকে নিয়ে তার বোনের বাড়ি ভূঞাপুরে যায়। এরপর তাকে বাড়ি আসতে বললে দুর্ব্যবহার করে। আমার সঙ্গে সংসার করবে না বলে সাফ জানিয়ে দেয়। আমি কয়েক দিন পর আবার ফোন করে বলি- তামিমের দাদা অসুস্থ, ছেলেকে নিয়ে আসো, তিনি তামিমকে দেখতে চাচ্ছে। লাবনী তাতেও ফিরে আসেনি। বারবার যোগাযোগের পর লাবনী জানায় সে সন্তান বিক্রি করে দিয়েছে। পরে কৌশলে তাকে ভূঞাপুর থেকে পাকুটিয়ায় ডেকে এনে বাড়ি নিয়ে আসি। এসময় সে ছেলেকে বিক্রি করার কথা স্বীকার করে। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

লাবনী আক্তার লিজা বলেন, আমার মাথা ঠিক ছিল না। আমি মনির নামের একজনের সহযোগিতায় ১০ এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে ৪০ হাজার টাকায় আমার ছেলেকে বিক্রি করেছি। ওই টাকা দিয়ে মোবাইল, পায়ের নূপুর ও নাকের নথ কিনেছি। এটা আমার ভুল। আমি খুবই অনুতপ্ত। এখন আমি আমার ছেলেকে ফেরত চাই। আমি অপরাধ করেছি। শাস্তি দিন আমাকে।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর বলেন, বৃহস্পতিবার লাবনী নামের এক মা তার চার মাসের সন্তানকে বিক্রি করেছেন বলে আমাদের জানান তার স্বামী। পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এরপর শুক্রবার সকালে রবিউল-লাবনী দম্পতির কাছে শিশুটিকে বুঝিয়ে দেওয়া হয়।

আমার বার্তা/জেএইচ

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্য নিহত হয়েছেন।

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি বন্দর বাজারে জমে উঠতে শুরু করেছে মসলার বেচাকেনা।

গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন কন্যাসন্তান ও শ্যালককে গলা কেটে নির্মমভাবে হত্যা করে পালিয়ে গেছেন ট্রাকচালক

ঈশ্বরদীতে প্রধান ফটকে তালা দিয়ে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ

পাবনার ঈশ্বরদী ইপিজেডে প্রধান ফটকে তালা দিয়ে পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কারখানার সামনে বিক্ষোভ ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী

 বাঘাবাড়ি ডিপোতে সক্রিয়  "তেলচোর  সাদেকীন সিন্ডিকেট" নেপথ্যে জি এম এইচ আর মাসুদুল 

সীমান্তে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্টে বিজিবি

জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

ব্যবসা ও রাজনীতির যোগসাজশের প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর পড়ছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

স্কুলপড়ুয়া শিশুর জন্য যে পুষ্টি উপাদানগুলো জরুরি

গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা সম্ভব নয়: কামাল আহমেদ

দেশেই তৈরি হবে ডেঙ্গু ও হামের টিকা, কমবে অ্যান্টিভেনম সংকট

কলেজছাত্র ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গেলো যুক্তরাষ্ট্র

জনপ্রিয় নয়, বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ আইনমন্ত্রীর

বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে কোচ ডেভিড হেম্পের

চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন

বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, মৃত্যু ১২ জনের

ঈশ্বরদীতে প্রধান ফটকে তালা দিয়ে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ