ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে চাল বিতরণে অনিয়মের অভিযোগ

পঞ্চগড় জেলা সংবাদদাতাঃ
২১ মে ২০২৫, ২১:৩৭
ছবি : প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে ভিডব্লিউবি (Vulnerable Women Benefit) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। উপকারভোগীদের কাছ থেকে তিন মাসের চাল পাওয়ার স্বাক্ষর নেওয়া হলেও দেওয়া হয়েছে মাত্র দুই মাসের চাল। ফলে স্বাক্ষর ও বাস্তব বিতরণের মাঝে গড়মিল নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে।

বুধবার (২১ মে) দুপুরে ইউনিয়ন পরিষদে সরেজমিনে দেখা যায়, প্রত্যেক কার্ডধারীর কাছ থেকে তিন মাসের চালের কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে, অথচ হাতে তুলে দেওয়া হয়েছে দুই মাসের চাল। অর্থাৎ ৯০ কেজির জায়গায় দেওয়া হচ্ছে ৬০ কেজি। চাল তুলতে উপকারভোগীরা বলছেন বাধ্যতামূলকভাবে হোল্ডিং ট্যাক্স বাবদ ২০০ টাকা করে না দিলে দেওয়া হচ্ছিল না চালের টোকেন।

আমিনুল ইসলাম নামে এক উপকারভোগী বলেন, তিন মাসের চালের কাগজে স্বাক্ষর নিছে, কিন্তু দিছে দুই মাসের চাল। দুইশো টাকা নিছে হোল্ডিং ট্যাক্সের নাম করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, আমি জানতাম না চাল নিতে টাকা লাগবে। টাকা কম থাকায় চাল দিতে চায়নি। বাধ্য হয়ে ধার করে টাকা জোগাড় করে চাল নিতে হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শালডাঙ্গা ইউনিয়নের ২৫৫ জন উপকারভোগীর জন্য জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫ মাসের চাল বরাদ্দ রয়েছে। প্রতিজনকে মাসে ৩০ কেজি করে ৫ মাসে মোট ৩৮ টন ২৫০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

তবে খাদ্য গুদামের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত শালডাঙ্গা ইউনিয়ন ১৯ টন বা প্রায় ৬৩৩ বস্তা চাল উত্তোলন করেছে। বিতরণ করা হয়েছে প্রায় ৫১০ বস্তা। অর্থাৎ প্রত্যেককে দুই বস্তা করে (প্রায় ৬০ কেজি) দেওয়া হয়েছে, অথচ স্বাক্ষর নেওয়া হয়েছে তিন বস্তার (৯০ কেজি) চালের কাগজে।

এ বিষয়ে শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাস্টার রোলের কাগজে এবং বইয়েও দুই বস্তার স্বাক্ষর আছে। চাল উত্তোলন করা হয়েছে ৬৫০ বস্তা। তিন বস্তা করে তো দেওয়া সম্ভব না।

শুরুর দিকে ইউপি সদস্যরা তিনটা করে স্বাক্ষর নিয়েছিল, এটা শোনার পর আমি গিয়ে দুইটা করে স্বাক্ষর নিতে বলি। কেউ যদি তিনটা করে স্বাক্ষর দিয়ে থাকে তাহলে ভুল করে করেছে। চাল বিতরণের সময় টাকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, হোল্ডিং ট্যাক্স তোলার অধিকার বা ক্ষমতা ইউনিয়ন পরিষদের রয়েছে। যেহেতু তারা একসাথে চাল তুলতে এসেছে, তাই তাদের কাছ থেকে রশিদ দিয়ে হোল্ডিং ট্যাক্স তোলা হয়েছে।

এদিকে উপকারভোগীরা বলছেন, তিন মাসের চালের নামে স্বাক্ষর নিয়ে দুই মাসের চাল দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু