ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

পীরগঞ্জে হঠাৎ করেই অসুস্থ হচ্ছে হাফেজিয়া মহিলা মাদ্রাসার ছাত্রীরা

মোঃ লাতিফুর রহমান,পীরগঞ্জ প্রতিনিধি(মাল্টিমিডিয়া):
২১ মে ২০২৫, ২২:১৬
আপডেট  : ২১ মে ২০২৫, ২২:১৮
ছবি : প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি হাফেজিয়া মহিলা মাদ্রাসার ছাত্রীরা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ছে। সবশেষ বুধবার সন্ধায় দুই ছাত্রী অসুস্থ হয়ে জেলার পীরগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে বিকালে ওই মাদ্রাসার ৩ জন ছাত্রী অসুস্থ্য হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে (দিমেক) পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে ওই মাদ্রাসার আরো এক ছাত্রী হঠাৎ করেই অসুস্থ হয়। তাকেও পীরগঞ্জ হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়। বুধবার সকালে তার অবস্থার অবনতি হলে ঐ ছাত্রীকেও দিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে আরো এক ছাত্রী হঠাৎ অসুস্থ হলে চিকিৎসায় সে সুস্থ হয়।

পীরগঞ্জ হাসপাতাল ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার গোদাগাড়ী এলাকার হিদায়াতুন নিসা হাফেজিয়া মহিলা মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্রী মনজিলা (১৬) মাদ্রাসায় বুধবার সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। তাকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। দুপরে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে(দিমেক) নেয়া হয়। এর দুপুরের খাওয়া দাওয়ার পরে শিলা (১৫) ও রিতা(১৬) নামে আরো দুই ছাত্রী মাদ্রাসায় অসুস্থ হয়ে পড়ে। তাদেরও পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের দিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সন্ধায় ওই মাদ্রাসার হাবিবা (১৬) ও মরিয়ম(১৫) নামে আরো দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

এর আগে মঙ্গলবার দুপুরে ঐ মাদ্রাসার আবাসিক ছাত্রী মুসুরিকাও হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাকে বাড়ি নিয়ে যাওয়া হলেও বুধবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকেও দিমেক হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগেও এক ছাত্রী অসুস্থ হলে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওই ছাত্রী সুস্থ হয়ে এখন বাড়িতে রয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে অভিভাবক মহলে আতংক দেখা দিয়েছে। অসুস্থ ছাত্রী রিতার বাবা ইমরান জানান, তার মেয়ে সুস্থ এবং সবল। মাদ্রাসায় হঠাৎ বুকে ব্যাথা দেখা দেয়। এরপর সে অসুস্থ হয়ে পড়ে। তার মেয়ের মত মাদ্রাসার অন্যান্য ছাত্রীরাও অসুস্থ হয়ে পড়ছে। এতে তারা আতংকিত। মাদ্রাসার মুহতারিম মুফতি হাবিবুর রহমান এলাকার বাইরে থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে ওই মাদ্রাসার মহিলা শিক্ষক হাফেজা মসলিমা আকতার জানান, জিনের আসরের কারণে ছাত্রীরা অসুস্থ হচ্ছে।

পীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা ঃ আব্দুর রহমান সোয়ান বলেন,সন্ধায় ঐ মাদ্রাসার আরো দুই জন ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। আগে ৩ জনকে দিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এটা মেয়েদের একাটা মানসিক সমস্যা। তেমন কোন দুশ্চিন্তার কারণ নেই।

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার দীর্ঘ ছুটির কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বিভিন্ন সেবা থেকে

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

খুলনার কয়রা উপজেলায় উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে একটি

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই। এটি কোনোভাবেই দলীয়কৃত হবে না বলে মন্তব্য করেছেন

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে অগ্নিকান্ড বিষয়ক মহরা,র‍্যালী ও আলোচনা সভা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু