ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

চৌহালীতে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামী কারাগারে

আমার বার্তা অনলাইন
০৬ অক্টোবর ২০২৫, ১০:৩৬

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামী আরব আলীকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। তিনি উপজেলার চর জাজুরিয়া গ্রামের দানেজ আলীর ছেলে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, হত্যার অভিযোগে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরব আলী স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে পারিবারিক বিরোধের একপর্যায়ে আরব আলী তার স্ত্রী আরজিনা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন। পরে তিনি প্রতিবেশীদের জানান, স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। জানাজা ও দাফনের প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মরদেহের গলায় আঘাতের চিহ্ন দেখে পুলিশ আরব আলীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় এবং পরে তাকে গ্রেপ্তার করে। নিহতের চাচা মোহাম্মদ বাদশা মিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আমার বার্তা/জেএইচ

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নে আসন্ন ঈদকে সামনে রেখে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন।

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

রংপুরের তারাগঞ্জে পাথরবোঝাই ট্রাক ও ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাকের সংঘর্ষে দুইজন চালক নিহত হয়েছেন। এ

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত নববধূ মারজিয়া আক্তার মিতু, তার বোন লামিয়া ও দাদি রাশিদা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন: পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’: ট্রাম্প

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর ম*রদেহ উদ্ধার

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ