ই-পেপার রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

মেহেরপুর থেকে নবজাতক উদ্ধার: সম্মাননা পেলেন আনসার সদস্য ইমরান

আমার বার্তা অনলাইন:
১৪ নভেম্বর ২০২৫, ১৫:৪৩
আপডেট  : ১৪ নভেম্বর ২০২৫, ১৬:৩৯

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামের কালীমন্দিরপাড়ায় বাঁশবাগান থেকে নবজাতক উদ্ধারের ঘটনায় আনসার সদস্য মো. ইমরান হোসাইনকে সংবর্ধনা ও পুরস্কার দিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুস সালাম ইমরানের হাতে সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার তুলে দেন।

১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপনকালীন সময়ে পূজা মন্ডপে দায়িত্ব পালনকারী ইউনিয়ন দলনেতা(গাংনী উপজেলাধীন রায়পুর ইউনিয়ন) মোঃ হোসাইন, পূজামন্ডপ পার্শ্ববর্তী বাঁশবাগানে একটি নবজাতক শিশুকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় ভূমিকা পালন করেন। উল্লেখিত প্রশংসনীয় কাজের জন্য অদ্য ১৩-১১-২৫ খ্রিষ্টাব্দ জেলা প্রশাসক মহোদয় উক্ত ইউনিয়ন দলনেতাকে জেলা প্রশাসকের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে নগদ ৫০০০/টাকা এবং একটি সম্মাননা পত্র প্রদান করেন।

আনসার সদস্যের এমন মানবিক সাহসিকতার প্রশংসা করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, হোসাইন যেভাবে মানবিকতা ও সাহস দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। তার এই কাজ সমাজে মানবতার আলোকবর্তিকা হয়ে থাকবে। প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বদা এমন সৎ ও ইতিবাচক কাজের স্বীকৃতি দেবো।

অনুষ্ঠানে মেহেরপুর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ডেন্ট কামরুজ্জামান, গাংনী উপজেলা আনসার কর্মকর্তা এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এল/এমই

মায়ানমারে পাচারকালে ৭ লাখ টাকার পণ্য ও ওষুধসহ ৬ জন আটক

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক করেছে

ওরা নির্বাচনকে পেছানোর জন্য পাগল হয়ে গেছে: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, নির্বাচনের জন্য যারা

আসন সমঝোতায় নয়, জোট হবে ন্যায্যতার বিচারে: নুরুল হক নূর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর

গজারিয়ায় ধানের শীষ মনোনীত প্রার্থীকে স্বাগত জানাতে জনতার ঢল

মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া নিয়ে গঠিত মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক প্রার্থী হিসেবে কামরুজ্জামান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ানমারে পাচারকালে ৭ লাখ টাকার পণ্য ও ওষুধসহ ৬ জন আটক

ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩

৭ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

ওরা নির্বাচনকে পেছানোর জন্য পাগল হয়ে গেছে: রেজাউল করীম

আমিরুলের চতুর্থ হ্যাটট্রিকে বিশ্বকাপে কোরিয়াকে হারাল বাংলাদেশ

আসন সমঝোতায় নয়, জোট হবে ন্যায্যতার বিচারে: নুরুল হক নূর

বাংলাদেশে আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই: ফাওজুল কবির

গজারিয়ায় ধানের শীষ মনোনীত প্রার্থীকে স্বাগত জানাতে জনতার ঢল

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ফ্যাসিস্টরা পালালেও ফ্যাসিজমের কালো ছায়া কাটেনি: জামায়াত আমির

জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি

জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন

একটি দল বুঝে গেছে নির্বাচনে জনগণ তাদের লালকার্ড দেখাবে

বাণিজ্যিক আদালত শিগগিরই বাস্তবে রূপ নিচ্ছে: চট্টগ্রামে প্রধান বিচারপতি

সিএমপির ১৬ থানার ওসি রদবদল

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী: রিজভী

কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

খালেদা জিয়াকে নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান ডা. জাহিদের

মালয়েশিয়ায় বেড়ে চলেছে ডিজিটাল ই-ওয়ালেটের ব্যবহার