ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ৫ আগস্টের ‘চূড়ান্ত বিজয়’

চট্টগ্রামে শহীদ পরিবার ও আহত জুলাই–যোদ্ধাদের সন্তোষ
আমার বার্তা অনলাইন:
১৭ নভেম্বর ২০২৫, ১৮:২৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে শহীদ পরিবারের স্বজন ও জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন, এই রায় ৫ আগস্টের চূড়ান্ত বিজয়ের প্রতীক। একই সঙ্গে তারা রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও মৃত্যুদণ্ড পেয়েছেন। রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শহীদ ওয়াসিমের বাবা শফি আলম বলেন, এ রায়ে দেশবাসীর মতো আমিও আনন্দিত। তবে শুধু হাসিনা নয়— যারা হত্যা, হামলা ও নির্দেশনায় জড়িত ছিল, সবাইকে বিচার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

শহীদ ফয়সাল আহমেদ শান্তর মা কহিনূর আক্তার বলেন, আমার সন্তান আর ফিরবে না। কিন্তু হাসিনার ফাঁসির রায় শুনে মনে কিছুটা শান্তি পেয়েছি। তবে যতক্ষণ পর্যন্ত এ রায় কার্যকর না হচ্ছে, ততক্ষণ সত্যিকারের শান্তি মিলবে না। হাসিনাকে দেশে এনে যেন ফাঁসি কার্যকর করা হয়, সরকার ও আন্তর্জাতিক মহলের কাছে এই দাবি জানাই।

তিনি আরও বলেন, আমার সন্তান শান্ত একটি ন্যায়ভিত্তিক দেশের স্বপ্ন দেখত। সেই স্বপ্ন যেন পূরণ হয়।

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রলীগের গুলিতে চোখ হারানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ হোসেন বলেন, রায়ের দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি যারা মাঠে হামলা ও গুলি চালিয়েছে, যেমন— চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি, যুবলীগ নেতা বাবরসহ সব হোতাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, পুলিশ, বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি ও হামলায় ১৪ জন নিহত এবং ৯০০-এর বেশি মানুষ আহত হন। তাদের মধ্যে অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।

আমার বার্তা/এমই

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

টাঙ্গাইলের মধুপুরে এক মাদকসেবী ও কারবারিকে দেড় বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে মধুপুর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পরিবেশ ধ্বংস করে বা পাহাড় কেটে কোনো ধরনের

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ ও হরিণ শিকারের ফাঁদসহ ১ হরিণ শিকারি

ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ভেকু জব্দ

ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে তিন ফসলি কৃষিজমির মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন ১০ মার্চ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার আইসিইউতে ওষুধ প্রতিরোধী ছত্রাক: গবেষণা

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

ডিজিটাল ডিভাইসে নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ: দুদকের বিদায়ী চেয়ারম্যান

কাতার-দুবাইসহ ছয় রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা