ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

ডাক্তার শূন্য: চান্দেরচর স্বাস্থ্য উপকেন্দ্র থেকে চিকিৎসা বঞ্চিত হাজার হাজার মানুষ

আমার বার্তা অনলাইন
১৮ নভেম্বর ২০২৫, ১৩:৫২

কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের পদুয়ারামপুর গ্রামের কানাই সাহার বাড়ি সংলগ্ন স্বাস্থ্য উপকেন্দ্রটি বর্তমানে ডাক্তার শূন্য অবস্থায় রয়েছে। এতে করে এলাকার হাজার হাজার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ফার্মাসিস্ট মতিউর রহমানের মৃত্যুর পর প্রায় তিন মাস বন্ধ থাকার পর বর্তমানে শুধুমাত্র সপ্তাহে দুদিন স্বাস্থ্য সহকারী শফিকুল ইসলাম এটি খোলা রাখলেও বাকি দিনগুলোতে চিকিৎসা সুবিধা পাচ্ছেন না স্থানীয়রা।

​গুরুত্বপূর্ণ পদে নেই কোনো জনবল ​স্বাস্থ্য উপকেন্দ্রটি তে এম,বি,বি,এস ডাক্তার, ডিএম,এফ (ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি), ফার্মাসিস্ট এবং পরিচ্ছন্নতা কর্মীর মতো গুরুত্বপূর্ণ পদগুলো থাকলেও বর্তমানে এর কোনোটিতেই কোনো জনবল নেই। ফলে স্বাস্থ্যসেবা পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে।

​চিকিৎসক সংকটের কথা স্বীকার করলেন কর্তৃপক্ষ। ​এ বিষয়ে যোগাযোগ করা হলে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ শহিদুল্লাহ মোবাইল ফোনে জানান, বর্তমানে হোমনায় চিকিৎসক সংকট চলছে। এই কারণে চান্দেরচর ইউনিয়নে কোনো ডাক্তার দেওয়া যাচ্ছে না। তবে, তিনি আশ্বস্ত করেছেন যে, নতুন টিএইচও (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) জয়েন্ট করেছেন এবং স্যারের সাথে কথা বলে দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।

​চান্দেরচর ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রের এই নাজুক অবস্থা এলাকার জনগণের স্বাস্থ্যসেবার অধিকারকে প্রশ্নবিদ্ধ করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ করে স্বাস্থ্য উপকেন্দ্রটিতে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আমার বার্তা/জেএইচ

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

টাঙ্গাইলের মধুপুরে এক মাদকসেবী ও কারবারিকে দেড় বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে মধুপুর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পরিবেশ ধ্বংস করে বা পাহাড় কেটে কোনো ধরনের

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ ও হরিণ শিকারের ফাঁদসহ ১ হরিণ শিকারি

ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ভেকু জব্দ

ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে তিন ফসলি কৃষিজমির মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন ১০ মার্চ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার আইসিইউতে ওষুধ প্রতিরোধী ছত্রাক: গবেষণা

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

ডিজিটাল ডিভাইসে নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ: দুদকের বিদায়ী চেয়ারম্যান

কাতার-দুবাইসহ ছয় রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা