ই-পেপার বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩১ পৌষ ১৪৩৩

মায়ানমারে পাচারকালে ৭ লাখ টাকার পণ্য ও ওষুধসহ ৬ জন আটক

আমার বার্তা অনলাইন:
০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।

শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) মধ্যরাতে কক্সবাজারের বাকখালী নদী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাকখালী নদী এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত বোট, উদ্ধারকৃত মালামাল ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “চোরাচালান ও অবৈধ পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

আমার বার্তা/এমই

আশুলিয়ায় বিপুল পরিমাণ মালামালসহ ডাকাতি ও প্রমান লোপাটের সরঞ্জাম উদ্ধার

সাভারের আশুলিয়ার গকুলনগর এলাকা থেকে  বিপুল পরিমাণ ডাকাতির মালামাল সহ ডাকাতি ও প্রমান লোপাটের সরঞ্জাম

আদালতের সামনে ট্রাকের ধাক্কায় বিচারপ্রার্থী নিহত

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনের সড়কে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় এক বিচারপ্রার্থী পথচারীর মৃত্যু

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

ময়মনসিংহ নগরীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হ‍্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

রংপুরে বিষাক্ত স্পিরিট পানে মৃতের সংখ্যা বেড়ে ৫

রংপুরের বদরগঞ্জে রেকটিফাইড স্পিরিট পান করে মৃত্যুর সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে। সর্বশেষ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৬ শতাংশ: বিশ্বব্যাংক

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি: পররাষ্ট্র উপদেষ্টা

গবাদিপশুর এলএসডি চিকিৎসার পুর্ণাঙ্গ গাইডলাইন প্রণয়ন করলো বাকৃবি

আশুলিয়ায় বিপুল পরিমাণ মালামালসহ ডাকাতি ও প্রমান লোপাটের সরঞ্জাম উদ্ধার

ঘুসের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী হাতেনাতে গ্রেপ্তার

কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন

যুক্তরাজ্যে অবৈধ প্রবাসী আটকে সাঁড়াশি অভিযান

উচ্চচাপ বিশিষ্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ অবৈধ লাইন উচ্ছেদে বাধা প্রদান

ইসরাইলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসানের নির্বাচনে বাধা নেই

দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধ ছেড়ে সায়েন্সল্যাবে আসছেন শিক্ষার্থীরা

ব্যবসা সহজ করতে আমলাতান্ত্রিক জটিলতা দূর জরুরি: আমীর খসরু

বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা

আদালতের সামনে ট্রাকের ধাক্কায় বিচারপ্রার্থী নিহত

শপথ নিলেন ৩ হাজার নবীন বিজিবি সদস্য

কোনো রকম উসকানিতে পা দেব না: মির্জা আব্বাস

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত