ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

বাগেরহাটে খালেদা জিয়ার মিলাদে হামলা, আহত ২

আমার বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৬, ০১:০১

বাগেরহাটের মোংলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় সোবাহান মোল্লা (৩০) ও মো. মাইনুল (২৫) নামের দুজন আহত হয়েছেন।

শনিবার (১২ জানুয়ারি) বিকেলে মোংলা হেলিপ্যাড মাঠে আয়োজিত দোয়া মাহফিলে এ হামলার ঘটনা ঘটে।

বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নেতৃত্বে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তিনি বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

এদিকে এ অনুষ্ঠানে হামলার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দোয়া মাহফিল শুরুর আগেই একদল দুর্বৃত্ত প্রায় দেড় হাজার মানুষের জন্য প্রস্তুত করা খাবার লুট করে নিয়ে যায় এবং বেশ কিছু খাবার নষ্ট করে ফেলে।

এতে বাধা দিতে গেলে দুর্বৃত্তদের হামলায় দুজন আহত হন। হামলার সময় উপস্থিত লোকজন প্রাণ বাঁচাতে মোংলা থানাসহ আশপাশের বিভিন্ন স্থানে আশ্রয় নেন। খবর পেয়ে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হামলায় আহত রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সহসভাপতি সোবাহান মোল্লা জানান, হামলার সময় জীবন বাঁচাতে মোবাইল ফোন ফেলে তিনি থানার ভেতরে আশ্রয় নেন।

পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি অভিযোগ করেন, দোয়া মাহফিলটি বানচাল করতেই একটি সংঘবদ্ধ দল পূর্বপরিকল্পিত ভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে থাকা ডেকোরেটর মালিক ও বাবুর্চিদেরও হুমকি-ধমকি দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা থানার সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ টি বিদেশী

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত

অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

সাভারের আশুলিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে আসছেন পাঁচ শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক

পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আপত্তি জানিয়েছেন ট্রাম্প

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার

দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ: ড. ইফতেখারুজ্জামান

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্ক ও কমনওয়েলথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

নতুন রাষ্ট্র গড়তে আ.লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি

প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

ধাপে ধাপে ক্ষতিপূরণ পাবেন পাঁচ ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা

এ বছরও সরকারি ব্যয়ে কাউকে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন

ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছে: আইজিপি

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে: মাহাদী আমিন

এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে: মির্জা ফখরুল

সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে: ইসি সচিব

মার্কিন তুলায় তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

গণভোট বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি উপকৃত হবে আওয়ামী লীগ: মঞ্জু

যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য আমদানি করবে বাংলাদেশ