ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

বিয়ের আনন্দ নিমিষেই শেষ নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে কনের নানির মৃত্যু

আমার বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৬, ১৮:৩৭
আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৬, ১৮:৪৮

চট্টগ্রাম মিরসরাই উপজেলার বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় মঙ্গলবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কনের নানি নিহত হয়েছেন। বরযাত্রীবাহী একটি দ্রুতগামী মাইক্রোবাস (হায়েস) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দুটি বসতঘরের ওপর উল্টে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত নারীর নাম ফাতেমা বেগম (৫৫)। তিনি উপজেলার শান্তিরহাট এলাকার বাসিন্দা। এই ঘটনায় আরও বেশ কয়েকজন বরযাত্রী আহত হয়েছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার শান্তিরহাট থেকে বরযাত্রীবাহী একটি কালো রঙের মাইক্রোবাস হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। গাড়িটি বাদামতলা এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারায়।

প্রত্যক্ষদর্শী শাহজাহান জানান, "দুটি গাড়ি পাল্লা দিয়ে চলছিল। হঠাৎ কালো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নেমে যায়। এসময় চালক চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পালিয়ে যান।"

নিয়ন্ত্রণহীন গাড়িটি সড়কের পাশে থাকা স্থানীয় ইদ্রিস মিয়া ও মোমিন মিয়ার বসতঘরের ওপর আছড়ে পড়ে। এতে ঘর দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গাড়িতে থাকা প্রায় ১৫ জন যাত্রীর মধ্যে ফাতেমা বেগম ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় বিএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। ঘাতক গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিয়ের আসরে কনের নানির এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় এবং দুই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহিম সাকি। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার আমেনা

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

কাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের  মানিকগঞ্জ জেলায় প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

নওগাঁর বদলগাছী উপজেলায় ভোট কেন্দ্রের পাশে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের আগের দিন দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১০ লাখ পোস্টাল ব্যালট

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

দেশ ও দেশের মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিএনপির

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার আসনে লড়ছেন যারা