ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ

আমার বার্তা অনলাইন:
১৯ জানুয়ারি ২০২৬, ১১:৩৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে কিশোর গ্যাং এর দুপক্ষের সংঘর্ষ হয়েছে। টানা ৪ ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ হয়। ভাঙচুর করা হয় বসতঘর ও দোকানপাট। আহত হয়েছে অতন্ত পাঁচজন।

রোববার (১৮ জানুয়ারি) রাত ৮টা থেকে এগারোটা পর্যন্ত মাদারীপুর পৌরসভার বটতলা ও জেলা পরিষদ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

শহরের কালিবাড়ি এলাকার হাফেজ মহসিনের ছেলে মো. ইমদাদুল ও একই এলাকার শহীদ মিয়ার ছেলে সাগরকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে দুইমাস পূর্বে সবুজবাগ ও সদর উপজেলা এলাকার কিশোর গ্যাং-এর দুই গ্রুপের মধ্যে ফুটবল খেলা নিয়ে মারামারি হয়। এরই সূত্র ধরে সবুজবাগ এলাকার নিশাদ বেপারী ও সদর উপজেলা জিলান গ্রুপের মধ্যে রোববার রাতে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে দেশিয় অস্ত্রশস্ত্র, হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এ সময় অর্ধশত হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বেশ কয়েকটি বসতঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে সেনাবাহিনী, গোয়েন্দা পুলিশ ও সদর মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, কিশোর গ্যাং-এর দুইপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তাদের হাতে দেশিয় অস্ত্রশস্ত্র থাকায় কিছু সময় লাগে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

আমার বার্তা/এল/এমই

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ

দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা করায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: ডা. মিতু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার পর থেকেই নজিরবিহীন সাইবার বুলিং

সারাদেশে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড মোতায়েন থাকবে: মহাপরিচালক

বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেছেন, কোস্টগার্ড দেশের উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ

কুমিল্লা-২: স্বতন্ত্র প্রার্থীর ২৭৮ সমর্থকের বিরুদ্ধে হোমনা থানায় মামলা

কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুল মতিন খানের ২৭৮ জন কর্মী-সমর্থককে আসামি করে হোমনা থানায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের