ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে শোকজ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
১৯ জানুয়ারি ২০২৬, ১৪:৪৮

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ কারণ দর্শানো নোটিশ দেন। নোটিশে রুমিন ফারহানাকে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে গত শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় আয়োজিত ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনি প্রচারণামূলক সমাবেশ বন্ধ করে দেয়া হয়। সেই সঙ্গে তার এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের সঙ্গে তর্কে জড়িয়ে তাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন রুমিন ফারহানা। এ সময় তাকে হুমকিও দেন তিনি। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে।

পরে রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিকে চিঠি দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুবকর সরকার।

রিটার্নিং কর্মার্তার কারণ দর্শানো চিঠিতে বলা হয়, গত ১৭ জানুয়ারি বিকেলে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ইসলামাবাদ গ্রামে ৪০০/৫০০ লোকের উপস্থিতিতে নির্বাচনি জনসভা করেন এবং বৃহৎ স্টেজ নির্মাণ করে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর লঙ্ঘন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধ করার নির্দেশ দিলে রুমিন ফারহানা তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ এবং অসৌজন্যমূলক আচরণ করে বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করে।

একপর্যায়ে তিনি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বলেন, ‘আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাইখেন। আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম ভবিষ্যতে শুনব না।’ সময় তার অন্যান্য কর্মী-সমর্থকরাও মারমুখী আচরণ করে।

এ নোটিশে আরও বলা হয়, এভাবে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করা নির্বাচন আচরণ বিধি সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনাটি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আমার বার্তা/মো. রিমন খান/এমই

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

পাবনার ঈশ্বরদী থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজসহ তিন পেশাদার অপরাধীকে আটক করেছে পুলিশ।  বুধবার

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক

কুমিল্লার মুরাদনগরে নগদ ২ লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোট কেন্দ্রের সামনে ক্ষেত থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার

চট্টগ্রামের ৪ জেলার ২০ আসনে মাঠে থাকবে র‍্যাবের ৫০ টহল দল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে চট্টগ্রামে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

আটক জামায়াত নেতার কাছে মিলেছে ৭৪ লাখ টাকা

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

দেশ ও দেশের মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিএনপির

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার আসনে লড়ছেন যারা

জাতীয় সংসদ নির্বাচন: গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ভোটের পরিবেশ খুব ভালো, দেশে উৎসবের আমেজ বইছে: ইসি মাছউদ

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে: র‍্যাব ডিজি

একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত: জামায়াত আমির

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক

দুই সুপার ওভারের তুমুল রোমাঞ্চে আফগানিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা

শর্তসাপেক্ষে পদোন্নতি পেলেন ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা

নির্বাচন পর্যবেক্ষণে দেশে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক