ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ইউএনওর চিঠি নিয়ে যা বললেন রুমিন ফারহানা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
১৯ জানুয়ারি ২০২৬, ১৫:২৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকারের একটি চিঠি নিয়ে মুখ খুললেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি প্রশ্ন তোলেন, ইউএনও সাহেব ২৪ ঘন্টা উনার দপ্তরের দাপ্তরিক একটি চিঠি গোপনীয়তা রক্ষা করতে পারেন নাই, উনি কি করে নির্বাচনের মত এতবড় দায়িত্ব পালন করবেন । একই সঙ্গে ভোটের নিরাপত্তা নিয়েও কিছু প্রশ্ন তুলেছেন তিনি।

তিনি বলেন, গত ১৩ জানুয়ারি ২০২৬ আচরণ লঙ্ঘনের বেশ কিছু অভিযোগ ইউএনও এবং ডিসি অফিসে দিয়ে ছিলাম, এখনো কিন্তু তার কোন আপডেট পাইনি, সেই ব্যাপারে কোন ব্যবস্থা নেয়া হয়েছে বা কোন পদক্ষেপ নিয়েছে সরকারি কর্মকর্তারা আমার কিন্তু জানা নেই।

রোববার দিবাগত-রাতে রুমিন ফারহানার ফেসবুক পেইজ থেকে একটি ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমার প্রতিপক্ষ বা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন মাঠে বিশেষ করে বিএনপির সমর্থিত জোটের প্রার্থী যিনি আছেন তিনি প্রতিদিন মাইকিং করে, স্টেজ বানিয়ে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার করে বড় বড় জনসভা করছেন। তাদের ফাইল সংযুক্ত করে আমরা সরকারি ঘরে জমা দিয়েছি। কিন্তু তাঁরা এখন পর্যন্ত তাদের ব্যাপারে নম্নতম পদক্ষেপ নেবার সাহস আমরা কিন্তু দেখি নাই।

আমার প্রশ্ন, যে রিটার্নিং কর্মকর্তা তার নিজের সই করা চিঠি গোপনীয়তা ২৪ ঘন্টা রাখতে পারেন না তার হাতে ৫ লক্ষ ভোটারের ভোট কিভাবে আমানত হিসাবে ভরসা করে দেয়। তিনি কি করে নির্বাচনের দিন নির্বাচনের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। অনেকগুলো কারণে প্রশ্ন করছি বড় দলের প্রার্থী যখন প্রতিদিন নির্বাচন বিধি আচরণ লঙ্ঘন করছেন তাদের ব্যপারে সরকারি কর্মকর্তাদের আমরা প্রতিদিন মোটামুটি অবগত করছি কিন্তু তারা কোন ব্যবস্থা নিতে পারছেন না।

তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীর বৃদ্ধাঙ্গুল কথা এসেছে, বৃদ্ধাঙ্গুল ব্যাপারটা হচ্ছে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তিনি একটি জনসভায় স্টেজ করে মাইক ব্যবহার করে জনসভায় তিনি এইরকম বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ছিলেন ম্যাজিস্ট্রেটের গাড়িতে। কারণ গাড়িটা সিকিউরিটি পারপাসে মিটিংয়ে বাইরে ছিল। সেটাই আমি দেখে ছিলাম, উনারা যে আপনাদের বৃদ্ধাঙ্গুল দেখান, বলেন ম্যাজিস্ট্রেট কিছু করতে পারে না। আমাদের কিছু করতে পারবে না। সত্যি আপনারা কিছু করতে পারছেন না। কিন্তু আজকে আপনার দপ্তরের চিঠি গোপনীয় তা ২৪ ঘন্টা রক্ষা করতে পারলেন না।

আমার বার্তা/মো. রিমন খান/এমই

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ

দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা করায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: ডা. মিতু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার পর থেকেই নজিরবিহীন সাইবার বুলিং

সারাদেশে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড মোতায়েন থাকবে: মহাপরিচালক

বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেছেন, কোস্টগার্ড দেশের উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ

কুমিল্লা-২: স্বতন্ত্র প্রার্থীর ২৭৮ সমর্থকের বিরুদ্ধে হোমনা থানায় মামলা

কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুল মতিন খানের ২৭৮ জন কর্মী-সমর্থককে আসামি করে হোমনা থানায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের