ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ধামরাইয়ে জামায়াত জোট সমর্থিত প্রার্থী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

হতাশায় স্থানীয় নেতাকর্মী ও ভোটাররা
নিলয় চৌধুরী শুভ, ধামরাই (ঢাকা):
১৯ জানুয়ারি ২০২৬, ১৭:৫৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের নাম ঘোষণা করা হয়েছে। তবে এই প্রার্থীকে ঘিরে ধামরাইবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া।

স্থানীয়দের একটি বড় অংশের দাবি, ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ ধামরাই অঞ্চলে অপরিচিত মুখ। রাজনৈতিক বা সামাজিক কার্যক্রমে তাকে কখনোই দৃশ্যমানভাবে না পাওয়ায় ভোটারদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশার ঘাটতি দেখা যাচ্ছে বলে মনে করছেন অনেকে।

এদিকে, জামায়াতের সম্ভাব্য হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচিত মাওলানা আব্দুর রউফের মনোনয়ন না পাওয়ায় ধামরাইয়ের জনসাধারণ ও দলীয় নেতাকর্মী, সমর্থকদের মধ্যে হতাশা বিরাজ করছে। স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রম, জনসংযোগ ও রাজনৈতিক ভূমিকার কারণে মাওলানা আব্দুর রউফ ছিলেন পরিচিত ও জনপ্রিয় মুখ-এমনটাই মত ধামরাইবাসীর।

নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন স্থানীয় ভোটাররা জানান, “ধামরাইয়ের মানুষ চেনে এমন একজন প্রার্থী আমরা প্রত্যাশা করেছিলাম। হঠাৎ করে অপরিচিত মুখ আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এর মাধ্যমে ঢাকা-২০ আসনের নির্বাচনী আনন্দ ও গ্রহণযোগ্যতা নষ্ট হচ্ছে।” এনসিপি প্রার্থী নাবিলা তাসনিদ একেবারেই নতুন মুখ। অনলাইনে তাঁর সরব ভূমিকা থাকলেও স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে তাঁর কোনো উল্লেখযোগ্য সম্পৃক্ততা নেই বললেই চলে। এমনকি জুলাই আন্দোলনেও কোনো পর্যায়ে তাঁর ভূমিকা দৃশ্যমান হয়নি—এ নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে। এখন দেখার বিষয়, নির্বাচনী মাঠে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ কীভাবে ধামরাইবাসীর সঙ্গে সংযোগ স্থাপন করেন এবং এই আসনে জামায়াত জোটের অবস্থান কতটা শক্তিশালী করতে পারেন।

এ ঘটনার ফলস্বরূপ হিসেবে ধামরাইবাসীর নির্বাচনী প্রত্যাশা অনেকাংশেই ক্ষুণ্ন হয়ে গেছে। পাশাপাশি স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের মধ্যেও চরম হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

আমার বার্তা/এমই

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ

দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা করায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: ডা. মিতু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার পর থেকেই নজিরবিহীন সাইবার বুলিং

সারাদেশে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড মোতায়েন থাকবে: মহাপরিচালক

বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেছেন, কোস্টগার্ড দেশের উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ

কুমিল্লা-২: স্বতন্ত্র প্রার্থীর ২৭৮ সমর্থকের বিরুদ্ধে হোমনা থানায় মামলা

কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুল মতিন খানের ২৭৮ জন কর্মী-সমর্থককে আসামি করে হোমনা থানায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের