ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

গাইবান্ধায় আইন উপদেষ্টার সভায় ‘ভুয়া ভুয়া’ স্লোগান, মুহূর্তে উত্তেজনা

আমার বার্তা অনলাইন
১৯ জানুয়ারি ২০২৬, ১৯:৪৮
আপডেট  : ২০ জানুয়ারি ২০২৬, ১৪:৫০

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, একসময় দেশে কে সরকার গঠন করবে এবং কে সংসদে যাবে, তা জনগণ নয়-একজন খুনি ঠিক করে দিত। গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। টানা ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা স্টেডিয়ামের অডিটোরিয়াম হলরুমে ‘ভোটারদের আস্থা বৃদ্ধি, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত এবং গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, ফ্যাসিস্ট সরকার নিজেরাই নিজেদের নির্বাচিত ঘোষণা করে জনগণের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছে। তবে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অসীম আত্মত্যাগের বিনিময়ে খুনি হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

তিনি আরও বলেন, আপনারা যদি এই দেশে বৈষম্য, নিপীড়ন, অবিচার ও দুর্নীতি দূর করতে চান, তাহলে ‘হ্যাঁ’ ভোট দেবেন। আর যদি অন্যায় ও অবিচারের পক্ষে থাকেন, তাহলে ‘না’ ভোট দেবেন। এটি কোনো দলের স্বার্থে গণভোট নয়, এটি দেশের স্বার্থে গণভোট। বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশে প্রবেশ করতে চায়।

বক্তব্য চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা হাদি হত্যার বিচারসহ গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বিচার প্রক্রিয়ায় বিলম্বের বিষয়ে প্রশ্ন তোলেন। উত্তরে তারা সন্তুষ্ট না হওয়ায় সভাস্থলে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তাৎক্ষণিকভাবে হলরুম ত্যাগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার দাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ছাত্র-জনতা।

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার দীর্ঘ ছুটির কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বিভিন্ন সেবা থেকে

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

খুলনার কয়রা উপজেলায় উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে একটি

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই। এটি কোনোভাবেই দলীয়কৃত হবে না বলে মন্তব্য করেছেন

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে অগ্নিকান্ড বিষয়ক মহরা,র‍্যালী ও আলোচনা সভা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু