ই-পেপার সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

দূষণ কমাতে দোষারোপ করে লাভ নেই, কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৮ মার্চ ২০২৬, ১৫:২১

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, লুটপাট যা হয়েছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ আর হবে না। পুরোনো দিনের প্রকল্পগুলোতে যদি যথাযথ কাজ না হয় সেগুলোর জন্য কাউকে না কাউকে দায়বদ্ধ করা হবে।

রোববার (৮ মার্চ) বেলা ১১টার দিকে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দূষণ কামানো জাতিগত দায়িত্ব মন্তব্য করে তিনি বলেন, সব ধরনের দূষণ কমাতে হবে। শুধু বায়ু দূষণ নয়, পাশাপাশি শব্দ দূষণ ও নদী দূষণও কমাতে হবে। আগের কাউকে দোষ দিয়ে তো লাভ নেই। দেশে সব ধরনের দূষণ কমানোর জন্য এখন আমাদের কাজ হবে এগুলোর উন্নত করা। দূষণ দেশের অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত করে, তেমনি মানুষের জীবনমানকেও ক্ষতিগ্রস্ত করছে। এজন্য দূষণ কামানো সরকার, জাতিগত এবং সবার দায়িত্ব।

দেশজুড়ে বৃক্ষরোপণের বড় কর্মসূচি রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আগের কাজগুলো আমি এখনো দেখিনি, এখন ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা চলছে। সবগুলো জিনিস নিয়ে আমরা ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা তৈরি করছি। সামনে আমাদের বৃক্ষরোপণের বড় কর্মসূচি রয়েছে। আগামী মে মাসের ২০-২২ তারিখ থেকে সেই কর্মসূচি শুরু হয়ে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সেটি চলবে।

পরিবেশমন্ত্রী বলেন, সরকার সব সময় চান দেশের পরিবেশ উন্নয়ন হোক। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখি ঢাকা শহরের দূষণের মাত্রা পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ। একটি পরিসংখ্যানে দেখেছি, দূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু প্রায় ২-৩ বছর কমে যাচ্ছে। সেজন্য যেভাবেই হোক জনগণের জীবনমান উন্নয়নের জন্য ভবিষ্যতে আমাদের পরিবেশকে আরও উন্নত করতে হবে।

এ সময় ফেনীর জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

বারইয়ারহাটে যাত্রী ছাউনি নেই: মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাস অপেক্ষা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বারইয়ারহাট পৌরসভা। দেশের ব্যস্ততম সড়কগুলোর একটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এই

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: ফেনী-চট্টগ্রাম মহাসড়কে জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইনে দুর্ভোগ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব ধীরে ধীরে দেশের জ্বালানি খাতেও অনুভূত হতে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে

দৈনিক আমার বার্তা ডিজিটাল চট্টগ্রাম অফিসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে দৈনিক আমার বার্তা ডিজিটাল চট্টগ্রাম অফিসের উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার

চট্টগ্রাম বন্দরে আসা ও পথে থাকা জাহাজে পৌনে ৪ লাখ টন তেল-গ্যাস

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম বন্দরে আসছে তেল-গ্যাসের ১০টি জাহাজ। এরই মধ্যে রোববার (৮
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

শিক্ষার মানোন্নয়নে কারিকুলাম পর্যালোচনার করা হবে : শিক্ষামন্ত্রী

পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে ইনটেনসিভ সমাধান নয়: এনবিআর চেয়ারম্যান

পাঁচ দেশ থেকে বাংলাদেশের কূটনীতিকদের একযোগে প্রত্যাহার

স্ত্রীকে বেগমপাড়ায় বাড়ি কিনে দেওয়া ওয়াসার এমডিকে অপসারণ

বারইয়ারহাটে যাত্রী ছাউনি নেই: মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাস অপেক্ষা

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জনসমর্থন পাবে না: চীনা পররাষ্ট্রমন্ত্রী

প্রধান বিচারপতির প্রবেশপথ থেকে অবিস্ফোরিত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: ফেনী-চট্টগ্রাম মহাসড়কে জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইনে দুর্ভোগ

আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদ সেতুমন্ত্রীর

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় নেপাল-ভুটান

নারী দিবসে জ্যোতিদের ফুলেল শুভেচ্ছা জানাল বিসিবি

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

দৈনিক আমার বার্তা ডিজিটাল চট্টগ্রাম অফিসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

তথ্য কমিশন দ্রুত গঠন ও আইন আরও সংশোধন দাবি

রাজনৈতিক দলে নারীর প্রতিনিধিত্ব ৩৩ শতাংশ নিশ্চিতের দাবি মহিলা পরিষদের

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ দিলেন তামিমরা

খাদ্য ব্যবসার সব লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেওয়ার তাগিদ