ই-পেপার বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

বগুড়া-৬ উপনির্বাচন: ভোট দিলেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা

আমার বার্তা অনলাইন
০৯ এপ্রিল ২০২৬, ১০:৫০

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে শহরের হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। এসময় তার সঙ্গে দলীয় কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভোট দেওয়া শেষে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন রেজাউল করিম বাদশা।

তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান আমার প্রতি আস্থা রেখে এখানে দায়িত্ব দিয়েছেন। আমি বিশ্বাস করি, বগুড়ার মানুষ উন্নয়নের স্বার্থে বিএনপি ও ধানের শীষের পক্ষে রায় দেবেন। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আহমেদ আব্দুল্লাহ জানান, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৬৮২ জন। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রথম ৩০ মিনিটেই কয়েকশ ভোট কাস্ট হয়েছে। কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় ৩ জন পুলিশ সদস্যের পাশাপাশি ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত প্রার্থী ও বর্তমানে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিএনপি প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার (ফুলকপি)। ১৫০টি কেন্দ্রে একযোগে এই ভোটগ্রহণ চলছে।

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে শুভবার্তা পাবেন: দীপেন দেওয়ান

  পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে আগামীতে শুভ বার্তা পাওয়া যাবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক

চাঁপাইনবাবগঞ্জে হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ছাড়ল ৫০০

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আসা রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। প্রতিদিন নতুন করে আক্রান্তদের

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ চলছে। এছাড়াও বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ

সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা , রক্ষায় এলাকাবাসীর আকুতি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ১নং ওয়ার্ডের সাদেক মিয়া বিরুদ্ধে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে জমি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ারপোর্ট-গাজীপুর ৩৫ মিনিটে যাতায়াত সম্ভব: সড়কমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে শুভবার্তা পাবেন: দীপেন দেওয়ান

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য-বাংলাদেশের প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা

‘সবার আগে বাংলাদেশ’ নীতির বাস্তবায়নে কূটনী‌তিতে নতুন উদ্যোগ

সরকার পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে: মন্ত্রী

শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন: সড়কমন্ত্রী

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের সরকারি খরচে ফিরিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী

সাংবাদিক হত্যা যুদ্ধাপরাধ, ইসরায়েলের বিরুদ্ধে তদন্তের আহ্বান সিপিজের

ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে: সড়কমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ছাড়ল ৫০০

অবসর ভেঙে বিশ্বকাপ খেলতে চান সুয়ারেজ

ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর

‘আসল চুক্তি’ না মানলে ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ: পাইলট-ক্রু-যাত্রী সবার তথ্য তলব

আবু সাঈদ হত্যা: ৬ আসামিকে আনা হলো ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার

ঢাকাসহ ৫ বিভাগে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখীর আভাস