ই-পেপার শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

আমার বার্তা অনলাইন:
১০ মে ২০২৬, ১১:৫৪

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ছুটির দিনে পরিদর্শনে আসায় ভুয়া সন্দেহে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট ইন্সপেক্টরকে পিটিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে।

শনিবার (৯ মে) দুপুরে উপজেলার দূর্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় তাকে সাহায্য করতে এসে সবুজ মিয়া নামে একজন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দূর্গারামপুর এলাকায় মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজে যান ভ্যাট ইন্সপেক্টর সাইফুল ইসলাম।

সেখানে তিনি নিজের ভিজিটিং কার্ড প্রদর্শন করে মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমানের কাছে ভ্যাট সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চান। সরকারি ছুটির দিন দায়িত্ব পালন করায় হাবিবুর রহমানের কাছে ভ্যাট ইন্সপেক্টরকে ভুয়া বলে সন্দেহ হলে তিনি স্থানীয় লোক জড়ো করে ভ্যাট ইন্সপেক্টরের মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে লোকজন নিয়ে ভ্যাট ইন্সপেক্টরকে পিটিয়ে গুরুতর আহত করেন। এসময় মো. সবুজ মিয়া নামে একজন এগিয়ে এসে বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, পুলিশ ভ্যাট ইন্সপেক্টরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ২ বোটসহ ২১ জন আটক

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ দুটি ফিশিং

করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে: বাণিজ্যমন্ত্রী

চীন-মিয়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় একটি ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো

গজারিয়া সাবরেজিস্টার অফিস আওয়ামী লীগ নেতা কালা লিয়াকত সিন্ডিকেটের কাছে জিম্মি

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আওয়ামিলীগ নেতা আবুল কালাম ওরফে কালা লিয়াকত সিন্ডিকেটের কাছে 

পূবাইলে টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

গাজীপুর মহানগরীর পূবাইল থানার হায়দরাবাদ (পূবেরটেক) এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানি ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানে যোগ দিতে সমর্থন দেবে মালয়েশিয়া, চীন সহায়তা করবে তিস্তায়

মধ্যপ্রাচ্যের কয়েকটি সামরিক ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

দ্বিপক্ষীয় সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে চীন-বাংলাদেশ একমত

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় রোববার

গোড়ালি ব্যথায় অস্ত্রোপচারহীন আধুনিক ‘শকওয়েভ থেরাপি’

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ২ বোটসহ ২১ জন আটক

ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির

সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা সরকারের মূল লক্ষ্য: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে: বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে যা বলছে ভারতীয় গণমাধ্যম

গজারিয়া সাবরেজিস্টার অফিস আওয়ামী লীগ নেতা কালা লিয়াকত সিন্ডিকেটের কাছে জিম্মি

হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: প্রতিমন্ত্রী

হুমকিতে যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তি: হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনীর’ বন্দুকযুদ্ধ, নিহত ১

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

রোববার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী

অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী

উরুগুয়ে-সৌদির বিদায়ে নকআউট নিশ্চিত করল পর্তুগালসহ ৫ দেশ