ই-পেপার শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিকে সংবর্ধণা

আমার বার্তা অনলাইন:
১০ জুন ২০২৬, ১৮:০১

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও এলাকাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত সভায় নবগঠিত এডহক কমিটির সভাপতি মোহাম্মদ বজলুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হুমায়ুন কবির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক মিয়াজী, অভিভাবক সদস্য কামাল হোসেন, শিক্ষক সদস্য আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশের আলোর সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান বাবু, কবির হোসেন ভূঁইয়া বাবুল, আলী আহমদ মেম্বার, মুজিবুর রহমান রিপন, মুক্তার হোসেন, জনকল্যাণ সমিতির উপদেষ্টা জাকির হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ বজলুর রহমান বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। অতীতে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এছাড়া শিক্ষকদের জন্য একটি আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে তারা বিদ্যালয় প্রাঙ্গণে থেকে শান্ত ও সুন্দর পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করতে পারেন।

তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে এলাকাবাসী নবগঠিত এডহক কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আমার বার্তা/এমই

খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অস্থায়ী অপারেশন বেইজ ক্যাম্প স্থাপন

সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে একটি অস্থায়ী অপারেশন বেইজ (TOB) স্থাপন করেছে

রাউজানে অটোরিকশায় এসে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতাকে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় দিন দুপুরে প্রকাশ্যে গুলি করে এক যুবদল নেতাকে খুন করা হয়েছে। শনিবার

ধামরাইয়ে মাদকের বিরুদ্ধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকার ধামরাইয়ে তরুণ ও যুবসমাজকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

বিয়ে এড়াতে আত্মগোপনে যান শিবির নেতা জিসান, ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলায় গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর লাকসামে উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ পাবেন নারীরা: প্রধানমন্ত্রী

খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অস্থায়ী অপারেশন বেইজ ক্যাম্প স্থাপন

১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে: সম্প্রচার মন্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

রাউজানে অটোরিকশায় এসে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতাকে হত্যা

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

নূরজাহান বেগমের করুণ মৃত্যুতে সন্তানদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত

যুক্তরাষ্ট্রের জয়ের দিনে ডুলির অভিষেকের গল্প শোনালেন অ্যালবার্ট

ধামরাইয়ে মাদকের বিরুদ্ধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিয়ে এড়াতে আত্মগোপনে যান শিবির নেতা জিসান, ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলায় গ্রেপ্তার

মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর উদ্যোগে চিকিৎসা ক্যাম্প, উপকৃত শতাধিক রোগী

ধর্মীয় ভেদাভেদে গণতন্ত্র ব্যাহত হতে পারে: তথ্যমন্ত্রী

বড় দল হতে গেলে আইসিসি ইভেন্টে ভালো করতেই হবে: সৌম্য সরকার

নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার: মির্জা ফখরুল

বাজেট ভোক্তাবান্ধব, তবে সুফল নির্ভর করবে বাস্তবায়নের ওপর: ক্যাব

মূল্যস্ফীতি ৭.৫ শতাংশ নামিয়ে আনা বাস্তবসম্মত নাকি প্রতিশ্রুতি?

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গ্রাহক পর্যায়ে পেট্রোলের দাম ৪ রুপি, ডিজেলের দাম ২ রুপি কমালো পাকিস্তান