ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

নাটোরে সড়ক দুর্ঘটনা, হতাহতদের উদ্ধারের সময় লুটপাট

আমার বার্তা অনলাইন:
২১ অক্টোবর ২০২৬, ১৫:২০

নাটোরে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৩০ জন। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধারের সময় লুটপাটের অভিযোগ উঠেছে। আহত যাত্রী রাকিব হোসেনসহ কয়েকজন অভিযোগ করেন, তাদের চেতনা ফেরার পর কয়েকজনকে মোবাইল ফোন, মানিব্যাগ ও টাকা নিয়ে যেতে দেখেন। বাসে আটকে থাকায় তারা এ বিষয়ে কিছু বলতে পারেননি। তবে দুর্ঘটনার পর কিছু মানুষ উদ্ধারকাজে সহযোগিতাও করেছেন।

এদিকে, আহতদের নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও সংশ্লিষ্ট বিষয় তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাসযাত্রী রাকিব হোসেন অভিযোগ করে বলেন, দুর্ঘটনার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। এর আগে কয়েকজন স্থানীয় ব্যক্তি বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছিলেন। তবে তাদের মধ্যে কিছু লোককে যাত্রীদের মোবাইল ফোন, ব্যাগ ও টাকা-পয়সা নিয়ে যেতেও দেখেছেন তিনি।

তিনি বলেন, বাসের সামনের দিকে থাকা বেশ কয়েকজন যাত্রীকে দুর্ঘটনার পর গাড়ির ভেতরে মৃত অবস্থায় দেখেন। ওই সময় তিনি নিজেও অসহায় অবস্থায় ছিলেন। নিজের জীবন বাঁচাবেন, নাকি সম্পদ রক্ষা করবেন—তা বুঝে উঠতে পারছিলেন না।

মালামাল লুটের বিষয়ে নাটোরের পুলিশ সুপারের কাছে জানতে চাইলে তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা ইতোমধ্যে আহত যাত্রীদের কাছ থেকে বিষয়টি শুনেছি এবং তারা আমাদেরকে বিষয়টির সম্পর্কে অবগত করেছে। বাস থেকে কিছু মালামালসহ ব্যাগ উদ্ধার করা হয়েছে, সেগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, বাসে যে শুধু লুটপাট হয়েছে এমন নয়, অনেকেই এসে সাহায্য সহযোগিতাও করেছে। তবে কেউ যদি থানায় লিখিত অভিযোগ করে, আমরা অবশ্যই তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি

পুলিশ বাহিনীর ভেতরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে

মক্তব পড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

জামালপুরে মক্তব পড়ানোর কথা বলে এক কিশোরীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া (২৭) নামে এক ইমামকে

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

পিরোজপুরে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

খুলনা নগরীতে ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে কথাকাটাকাটির জেরে বাড়ির মালিকের লাঠির আঘাতে রকিবুল ইসলাম নামের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্তব পড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের কার্যক্রমের প্রতিবেদন দুদকে

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: শফিকুর রহমান

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি