ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বান্ডিল বান্ডিল টাকা দিয়ে স্বামীকে ছাড়াতে চাওয়া সেই তামান্না গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন
১১ মে ২০২৫, ১০:০৫

চট্টগ্রামের আলোচিত জোড়া খুন মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাত ১১টার দিকে নগরীর চান্দগাঁওয়ের বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, ‘চলমান জোড়া খুন মামলার অংশ হিসেবে তামান্না শারমিনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তে তার সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।’

এর আগে, গত ১৫ মার্চ রাজধানীর একটি শপিং মল থেকে তামান্নার স্বামী সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তামান্না টাকার বান্ডিল ছুড়ে সাজ্জাদকে দ্রুত জামিনে মুক্ত করার ঘোষণা দেন। ওই ভিডিওতে তিনি বলেন, ‘মামলা থাকলে গ্রেফতার হবেই, কিন্তু ১০–১২ দিনের মধ্যেই আমার স্বামী জামিনে বের হয়ে আসবে।’

ভিডিওতে আরও দেখা যায়, তিনি প্রতিপক্ষদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এতদিন আমরাই পালিয়ে ছিলাম, এবার পালানোর পালা তোমাদের। খেলা শুরু হবে এখন।’

উল্লেখ্য, গত ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি প্রাইভেট কারে গুলি করে হত্যা করা হয় দুজনকে। নিহতদের একজনের মা বাদী হয়ে বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন, যেখানে সাজ্জাদ, তামান্না এবং আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলার পর থেকেই পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, চট্টগ্রামের বায়েজিদ এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ, অর্থনৈতিক বিরোধ এবং আধিপত্য বিস্তারসহ একাধিক কারণে এই জোড়া খুনের ঘটনা ঘটে। এসব বিষয় মাথায় রেখেই তদন্তে অগ্রসর হচ্ছে পুলিশ।

আমার বার্তা/জেএইচ

একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুজন গ্রেপ্তার

রাজধানীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা

বিয়ের নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া ভুয়া সৈনিক আটক

সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে একে একে ৩টি বিয়ে করেছেন শ্রী সাগর (২৫)। জালিয়াতির মাধ্যমে হাতিয়ে

জেলা প্রশাসক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে কারাগারে ২ জন

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ডিভাইজ ব্যবহার করায় পরীক্ষার্থীসহ দুজনকে আটক করা হয়েছে।

হাদি হত্যায় মোটরসাইকেল চালকের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেল চালক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু