ই-পেপার সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩

আসছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যাংকঋণ নির্ভরতা কমছে

আমার বার্তা অনলাইন:
১৫ মে ২০২৫, ১১:৫৯

আগামী অর্থবছরের বাজেটে ব্যাংক থেকে ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা উল্লেখযোগ্য হারে কমাতে যাচ্ছে সরকার। বাজেট-ঘাটতি কমাতে এবং বাজেটের আকার কিছুটা ছোট করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ব্যাংকঋণের লক্ষ্যমাত্রা প্রায় ২৫ শতাংশ কমিয়ে ১ লাখ ৪ হাজার কোটি টাকা নির্ধারণের পরিকল্পনা রয়েছে। চলতি অর্থবছরের বাজেট-ঘাটতিও কমে ২ লাখ ২৬ হাজার কোটি টাকায় নেমে আসতে পারে বলে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

অর্থমন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আগামী বাজেটের ঘাটতি মোকাবিলায় সরকার দেশীয় উৎসের পরিবর্তে বিদেশি ঋণের ওপর বেশি নির্ভর করবে। কারণ বিদেশি ঋণের সুদের হার তুলনামূলকভাবে কম। আগামী বাজেটের আকার দাঁড়াতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম। সাম্প্রতিক সময়ে এই প্রথম বাজেটের আকার সংকুচিত হতে যাচ্ছে।

অর্থনীতিবিদরা বলছেন, বাজেট-ঘাটতির লক্ষ্যমাত্রা কমানোর সঙ্গে ব্যাংকঋণ কমানো যুক্তিযুক্ত। সরকার যদি প্রচুর পরিমাণে ব্যাংক থেকে ঋণ নেয়, তাহলে বেসরকারি খাতের জন্য ঋণপ্রাপ্তি কঠিন হয়ে পড়ে। বর্তমানে ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার অনেক বেশি। ফলে ব্যাংকগুলো সরকারের কাছে ঋণ দিতে অগ্রহী হয়ে পড়েছে।

সম্প্রতি সরকারি ক্রয়সংক্রান্ত পরামর্শক কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, 'আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে বা টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না। এই বাজেট বাস্তবায়নযোগ্য হবে।' তিনি আরো জানান, বাজেটে বড় ঘাটতি থাকবে না এবং মেগা প্রকল্প বাস্তবায়নে ঋণ গ্রহণ থেকেও বিরত থাকবে সরকার। গত কয়েক বছর ধরে ব্যাংকঋণের মাধ্যমে বাজেটের আকার বেড়েছে, যদিও রাজস্ব আয় খুব একটা বাড়েনি। ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত সরকারের অভ্যন্তরীণ ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৯ লাখ ৪২ হাজার ৫০৭ কোটি টাকা, যা ২০২১ সালের জুনে ছিল ৭ লাখ ২২ হাজার ৫৯১ কোটি টাকা।

জুনের মধ্যে আইএমএফের ১৩০ কোটি ডলার পাওয়ার আশা করছে অর্থ মন্ত্রণালয়জুনের মধ্যে আইএমএফের ১৩০ কোটি ডলার পাওয়ার আশা করছে অর্থ মন্ত্রণালয়

২০২৫-২৬ অর্থবছরে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে মোট ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে, যার মধ্যে ২১ হাজার কোটি টাকা আসবে ব্যাংকবহির্ভূত উৎস থেকে; যেমন-সঞ্চয়পত্র এবং ব্যক্তি ও করপোরেটদের কাছে ট্রেজারি বন্ড বিক্রির মাধ্যমে।

চলতি অর্থবছরের মূল বাজেটে অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৬০ হাজার ৯০০ কোটি টাকা, যা কমিয়ে ১ লাখ ১৭ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে ব্যাংক থেকে ঋণের পরিমাণ ছিল মূল বাজেটে ১ লাখ ৩৭হাজার ৫০০ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে কমে ৯৯ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।

তবে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে মাত্র ১৫ হাজার ৫৩১ কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম। এর প্রধান কারণ এডিপি বাস্তবায়নের ধীরগতি। এই সময়ে সরকার বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ঋণ নেয়নি; বরং ৫৯ হাজার ৪৮৬ কোটি টাকা পরিশোধ করেছে।

আমার বার্তা/এল/এমই

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দে সরকার কোনো কার্পণ্য করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

বাংলাদেশ ব্যাংক বিশেষ কাউন্টার খুলে গ্রাহক পর্যায়ে নতুন নোট দেওয়া বন্ধ করলেও ব্যাংকগুলোর চাহিদা মতো

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অযৌক্তিক ব্যবধানের কারণ অনুসন্ধানে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি

জ্বালানি তেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ, বাড়ছে না দাম

জ্বালানি তেল বিক্রিতে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ