ই-পেপার রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ফের বেড়েছে চালের দাম

আমার বার্তা অনলাইন:
২০ জুন ২০২৫, ১২:২৭
আপডেট  : ২০ জুন ২০২৫, ১২:৩১

রাজধানীর বাজারে ফের বাড়তে শুরু করেছে চালের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত ২-৯ টাকা।

শুক্রবার (২০ জুন) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

বোরো মৌসুমের ধান বাজারে উঠতে শুরু করায় ঈদের আগে স্বস্তি ফিরেছিল চালের বাজারে। তবে চলতি সপ্তাহে এসে হঠাৎ করেই অস্থির হতে শুরু করেছে চালের বাজার। গত এক সপ্তাহে চিকন চালের দাম কেজি প্রতি ৪ থেকে ৯ টাকা বেড়েছে। আর মোটা ও মাঝারি চালের কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা।

বাজারে প্রতি কেজি মিনিকেট চাল ৭০ থেকে ৮০ টাকা, নাজিরশাইল ৭৫ থেকে ৮৬ টাকা ও আটাইশ ৫৬ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি পোলাও চাল বিক্রি হচ্ছে ১১৬-১১৮ টাকায়।

বিক্রেতারা বলছেন, ধানের দাম বাড়তি হবার কারণে বেড়ে গেছে চালের দাম। চাল ব্যবসায়ী রাকিব বলেন, বোরো ধানের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে চালের বাজারে। সরু চালের দাম বাড়ার সঙ্গে সঙ্গে প্রভাব পড়েছে মোটা ও মাঝারি দানার চালের উপরও। সামনে চালের দাম আরও বাড়তে পারে।

আরেক ব্যবসায়ীরা বলেন, উৎপাদনস্থল থেকে ধান সংগ্রহের খরচ বেড়ে যাওয়ায় মিলাররা বেশি দামে চাল ছাড়ছেন। আর এতে করেই ধাপে ধাপে দাম বাড়ছে ভোক্তা পর্যায়ে। বিশেষ করে নতুন মৌসুমে চালের সরবরাহ স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই বাজার অস্থিরতা অব্যাহত থাকতে পারে।

ক্রেতারা বলছেন, একদিকে আয়ের চাপ, অন্যদিকে প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম বৃদ্ধিতে তাদের নাভিশ্বাস উঠছে। এহসান নামে এক ক্রেতা বলেন, চালের বাজার ফের অস্থির করার পাঁয়তারা চলছে। হঠাৎ করে এভাবে চালের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ভোক্তাদের কষ্ট আরও বাড়বে।

এ অবস্থায় সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিং জোরদার ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর উদ্যোগের দাবি জানিয়েছেন ভোক্তারা।

আমার বার্তা/এল/এমই

চীনের ৩টি চেম্বারের সঙ্গে ডিসিসিআইয়ের সহযোগিতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ও চীনের উদ্যোক্তাদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা চেম্বার

পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য

পতিত সরকারের সময় জ্বালানি নীতি বিভ্রান্তিকর ও বিতর্কিত ছিল বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি

ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে

দেশের যাতায়াতব্যবস্থায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইলেকট্রিক বাইক বা ‘ই–বাইক’, যা ক্রমবর্ধমান জ্বালানি তেলের দাম

আইএমএফের ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে আশাবাদী অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে এবার যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এবার হরমুজে ভারতীয় ট্যাংকারে ইরানের গুলি, পিছু হটলো ২ জাহাজ

ট্রাম্পকে চাপে রাখার কার্যকরী যে অস্ত্রের সন্ধান দিলো ইরান যুদ্ধ

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউএসটিসি পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল

এসএসসি পরীক্ষা: কেন্দ্র এলাকায় যানজট এড়াতে ডিএমপির বিশেষ অনুরোধ

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু

চীনের ৩টি চেম্বারের সঙ্গে ডিসিসিআইয়ের সহযোগিতা স্মারক স্বাক্ষর

কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে: কৃষি মন্ত্রী

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ, ‘দৃশ্যমান অগ্রগতি’ দাবি সরকারের

পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইন পরিবর্তন নিয়ে যা বললেন তামিম

প্রধানমন্ত্রীর ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপে ‘অবিস্মরণীয়’ সাফল্য

দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে জনগণ: মাহদী আমিন

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

জরুরি সেবার যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ চেয়ে নোটিশ

এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল

পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য