ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

ঈদে নতুন নোটে ভোগান্তি সাধারণের

আমার বার্তা অনলাইন:
২২ জুন ২০২৫, ১১:২৪

ঈদে নতুন টাকা পেতে কাড়াকাড়ি হলেও এখন বরং কড়কড়ে নোট নিয়ে বিপাকে সাধারণ মানুষ। কাটা যাচ্ছে না মেট্রোর টিকিট, সিআরএম জমা নিচ্ছে না আমানত। এমন ভোগান্তির তিন সপ্তাহ পার হলেও টনক নড়ছে না কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলোর।

জানা গেছে, ঈদের আগে গত ২ জুন বাজারে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। এই টাকা পেতে সাধারণ মানুষের চেষ্টার অন্ত ছিল না। কিন্তু এখন নতুন নোট যেন এক নতুন ভোগান্তির নাম। টিকিট কেনার মেট্রোর ভেন্ডিং মেশিন নিচ্ছে না নতুন টাকা। এতে বিপাকে পড়ছেন যাত্রীরা।

যাত্রীরা বলছেন, ভেন্ডিং মেশিন নতুন নোট নিচ্ছে না। টাকা দিলে ফিরিয়ে দিচ্ছে।

অসুবিধা শুধু মেট্রোতে নয়, ক্যাশ রিসাইক্লিং মেশিন বা সিআরএম মেশিনে আমানত জমা দিতে গিয়ে বিপাকে পড়ছেন গ্রাহকরা। নতুন টাকা জমা নিচ্ছে না মেশিন।

রফিক নামে এক যুবক বলেন, ‘নতুন নোট নিয়ে এটিএম বুথে জমা দিতে এসেছি। কিন্তু টাকা জমা দিতে পারিনি। এক্ষেত্রে আমার নির্দিষ্ট ব্যাংকে গিয়ে নতুন নোট পরিবর্তন করে আবার বুথে এসে টাকা পাঠাতে হবে। এটা একটা বড় ভোগান্তি।’

জহির নামে এক ব্যক্তি বলেন, ‘বুথে নতুন নোট জমা দিতে গিয়ে বারবার অ্যাকাউন্ট নম্বর দিতে হচ্ছে। এরপরও কাজ হচ্ছে না। নতুন নোটে বড় ভোগান্তি।’

নতুন নোট শনাক্ত করার জন্য মেশিনগুলোর সফটওয়্যার আপডেট না থাকায় এই ভোগান্তি উল্লেখ করে, বাংলাদেশ ব্যাংক বলছে সংকট সমাধানে কাজ চলছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন বলেন, ‘বুথ ও ভেন্ডিং মেশিন পরিচালনকারী কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা নতুন নোটের জন্য কোডিংয়ের কাজটি প্রস্তুত করছে। এই সমস্যা সমাধান হতে আরও ১৫ দিনের মতো সময় লাগতে পারে।’

আমার বার্তা/এল/এমই

ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

প্রতিবছর ঈদুল ফিতর ঘিরে বাজারে মুরগির চাহিদা বাড়ে। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দাম। এ

ঈদের ছুটির মধ্যে দুইদিন আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি হবে নতুন সময়সূচিতে

ঈদুল ফিতরের ছুটির মধ্যেও ১৮ ও ১৯ মার্চ কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড়: ফাঁসালেন বাবা-মাকেও

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের সহকারী কর কমিশনার মোসা. তানজিনা সাথী। সরকারি কর্মকর্তা হিসেবে

চলতি মাসে দেশে আসছে ৩ লাখ ৩৬ হাজার টন ডিজেল

চলতি মার্চ মাসে দেশে যুক্ত হবে তিন লাখ ৩৬ হাজার ৩৭৯ মেট্রিক টন ডিজেল। এতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন: পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’: ট্রাম্প

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর ম*রদেহ উদ্ধার

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ