ই-পেপার মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

ক্ষতিগ্রস্ত পাঁচ ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের জন্য বিশেষ বার্তা

আমার বার্তা অনলাইন:
১০ নভেম্বর ২০২৫, ১৯:৪৬

ইসলামী ব্যাংকের একীভূতকরণে ক্ষতিগ্রস্ত ৫ ব্যাংকের সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

সোমবার (১০ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ ব্যাংক সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি।

আরিফ হোসেন বলেন, যদি ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা সরকারের কাছে আবেদন করেন, তাহলে সরকার তার সক্ষমতা অনুযায়ী বিষয়টি বিবেচনা করতে পারে।

তিনি জানান, প্রস্তাবিত একীভূতকরণ প্রক্রিয়া বর্তমানে একটি জটিল, বহুস্তর বিশিষ্ট নিয়ন্ত্রক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে। পরিকল্পনার আওতায় পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যাংককে একত্রিত করে একটি ইসলামী ব্যাংকে রূপান্তর করা হবে।

তিনি আরও বলেন, ‘গত মার্চ মাসে পাঁচটি ব্যাংককে একটি ইসলামী ব্যাংকে একীভূত করার প্রাথমিক প্রস্তাবিত পরিকল্পনা সম্পর্কে সরকার বাংলাদেশ ব্যাংকের কাছে আগ্রহপত্র জমা দেওয়ার পর থেকে এই প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশ ব্যাংক এই প্রস্তাবে সম্মতি দিয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, নতুন প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে কেবল নির্ধারিত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করার পর।

তিনি আরও বলেন, আবেদনকারী হিসেবে সরকারকে প্রথমে যৌথ মূলধনি কোম্পানি ও ফার্ম নিবন্ধকের (আরজেএসসি) কাছে কোম্পানি গঠনের জন্য আবেদন করতে হবে। এই আবেদনে বোর্ড গঠন ও শেয়ারহোল্ডিং কাঠামোর বিস্তারিত থাকতে হবে।

মুখপাত্র বলেন, আরজেএসসি থেকে অনুমোদন পাওয়ার পর কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে। নতুন প্রতিষ্ঠানকে ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুযায়ী, ব্যাংক কোম্পানি হিসেবে রূপান্তর বা স্বীকৃতি পাওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।

বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় আবেদন গ্রহণ করে চূড়ান্ত অনুমোদন দেওয়ার পরই নতুন ব্যাংকটি প্রধান কার্যালয় থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে পারবে বলে উল্লেখ করেন তিনি।

আমার বার্তা/এমই

১৩ ব্যাংকের অতিরিক্ত ১৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

চলতি ডিসেম্বরের প্রবাসী আয় (রেমিট্যান্স) উল্লেখযোগ্য হারে বাড়ছে। প্রবাসী আয়ের উল্লম্ফনের ফলে ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত

টাকা ছাপিয়ে নয়, প্রাকৃতিক উপায়ে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশ থেকে গত কয়েকবছরে বিপুল পরিমাণের অর্থ

অর্থ পাচারের মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি পেলেন আফসিয়া

সায়মন ওভারসিজ এর এমডি আফসিয়া জান্নাত সালেহের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ পায়নি মন্ত্রণালয়। তার বিরুদ্ধে

বাড়ছে পেঁয়াজ আমদানি, দৈনিক আইপি মিলবে ৫৭৫টি

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর দুই দিনের জন্য প্রতিদিন ৫৭৫টি করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ইহসান একাডেমিতে আনন্দঘন বার্ষিক ফলাফল দিবস পালিত

সহিংসতা রোধে এমপিপ্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা

রাইয়্যানের আজ শুভ জন্মদিন

গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের দোরগোড়ায় যাবে স্বাধীনতার সুফল

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোক-দেখানো ও অর্থহীন: টিআইবি

লোকসংগীত ও আধুনিক গানে ইবিতে "কুয়াশার গান" উৎসব

ওসমান হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দাবি জামায়াত আমিরের

বিজয় দিবস হোক নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন: প্রধান উপদেষ্টা

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর রিমান্ডে

১৩ ব্যাংকের অতিরিক্ত ১৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও সঙ্গে থাকব: তারেক রহমান

টাকা ছাপিয়ে নয়, প্রাকৃতিক উপায়ে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে: গভর্নর

হাদির ওপর গুলির প্রতিবাদে শহীদ মিনারে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার দিন: তারেক রহমান

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ড

সড়ক দুর্ঘটনায় তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলী আবুল হাসনাতের মৃত্যু

সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার: রিজওয়ানা হাসান

সংসদ ভোট ও গণভোটে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ