ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

লকডাউনেও অফিস-পাড়া ও ব্যাংকে স্বাভাবিক লেনদেন

আমার বার্তা অনলাইন
১৩ নভেম্বর ২০২৫, ১২:৫৯

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণের দিন আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিল।

গতকাল রাত থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও বৃহস্পতিবার সকাল থেকে সড়কে তেমন কোনো অপ্রীতিকর পরিস্থিতি দেখা যায়নি। বরং রাজধানীর অফিসপাড়া খ্যাত মতিঝিল, দিলকুশা, পল্টন, দৈনিক বাংলা ও ফকিরাপুল এলাকায় স্বাভাবিক কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিকভাবে লেনদেন চলছে।

সকাল থেকেই এসব এলাকার বিভিন্ন ব্যাংকের শাখায় গ্রাহকদের উপস্থিতি দেখা গেছে। কর্মকর্তারা জানান, দিনের শুরুতে কিছুটা কম গ্রাহক এলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে। লেনদেনের পরিবেশ পুরোপুরি স্বাভাবিক।

ইসলামী ব্যাংকের দিলকুশা শাখায় চেক ভাঙাতে আসা গ্রাহক সাব্বির আহমেদ বলেন, ‘ভাবছিলাম লকডাউনের কারণে ভিড় কম থাকবে, কিন্তু আসার পর দেখি সব স্বাভাবিক। খুব অল্প সময়েই কাজ শেষ হয়েছে।’

অন্যদিকে, সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের গ্রাহক নাজমুল ইসলাম বলেন, ‘আজ টাকার প্রয়োজন ছিল, তাই এসেছি। শুরুতে পরিবার থেকে নিষেধ করেছিল, আমিও একটু শঙ্কিত ছিলাম। কিন্তু বাইরে এসে দেখি সব ঠিক আছে, সবাই নিজ নিজ কাজ করছে।’

লেনদেনের পরিস্থিতি সম্পর্কে সোনালী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা মাহমুদ সোহেল বলেন, ‘কোথাও লকডাউনের প্রভাব নেই। গ্রাহকরা স্বাভাবিকভাবে ব্যাংকমুখী হচ্ছেন। সকাল থেকে লেনদেন চলেছে, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকের উপস্থিতিও বাড়ছে। এককথায়, অন্যান্য দিনের মতোই লেনদেন কার্যক্রম চলছে।’

আমার বার্তা/জেএইচ

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু