ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

মাসের পর মাস বেনাপোলে আটকা শতাধিকের বেশি সুপারির ট্রাক

আমার বার্তা অনলাইন:
০৬ ডিসেম্বর ২০২৫, ১৩:০৪

বেনাপোল বন্দরে প্রায় দুই মাস ধরে আটকে আছে ১০০ কোটি টাকা মূল্যের শতাধিকের বেশি রফতানিমুখী সুপারির ট্রাক। ভারতের পেট্রাপোল বন্দরে পণ্যের মান নির্ণয় ও কৃত্রিম জটিলতা সৃষ্টিতে এ অবস্থা তৈরি হয়েছে অভিযোগ ব্যবসায়ীদের। এদিকে আটকে থাকা সুপারীর ট্রাক প্রতি দিনে ২ হাজার টাকা অর্থদন্ড গুণতে হচ্ছে রফতানিকারকদের। সংকট কাটাতে দ্রুত পদক্ষেপ না নেওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন তারা।

জানা যায়, বেনাপোল বন্দর দিয়ে ভারতে যে সব পণ্য রফতানি হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুপারি। সুপারি উৎপাদনে বিশ্বে দ্বিতীয় অবস্থান রয়েছে বাংলাদেশ। গুণগত মান ভাল হওয়ায় পাশ্ববর্তী দেশ ভারতে বেশ চাহিদা রয়েছে সুপারির। তথ্য বলছে বছরে প্রায় ৭০০ কোটি টাকার সুপারি রফতানি হয় ভারতে। তবে গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর রফতানি বাণিজ্যে আসে একের পর এক নিষেধাজ্ঞা ও নানান শর্ত আরোপ। এতে বর্তমানে রফতানির পরিমাণ কমে নেমেছে ৩০ শতাংশে।

সুপারি রফতানিকে ওপারে মান পরীক্ষায় ধীরগতিসহ কৃত্রিম সমস্যা তৈরিতে ভারতে প্রবেশের অপেক্ষায় প্রায় ২ মাস ধরে বেনাপোল বন্দরে দাঁড়িয়ে আছে দেড় শতাধিক রফতানিমুখী পণ্যবাহী ট্রাক। এতে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বন্দরে দির্ঘদিন আটকে থেকে নানান সমস্যার সন্মুখিন হতে হচ্ছে ট্রাক চালকদের। বন্দরেও দেখা দিয়েছে পণ্যজট।

পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতের সুপারি আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছর ২০২৩-২৪-এ এই পরিমাণ ছিল মাত্র ১৩ দশমিক ২৯ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাংলাদেশের রফতানি বেড়েছে প্রায় চার গুণ। এর ফলে, ভারতের মোট সুপারি আমদানিতে বাংলাদেশের অংশীদারত্ব ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৯ শতাংশ থেকে বেড়ে ২০২৪-২৫ সালে দাঁড়িয়েছে ৩৭ শতাংশে।

সুপারিবাহী ট্রাক চালক মমিন জানান, ১ মাস ২৭ দিন ধরে তিনি বন্দরে আটকে থেকে নানান সমস্যার মুখোমুখি হচ্ছেন। তার মতো আরো দেড় শতাধিক ট্রাক দাঁড়িয়ে আছে। ওপারের ব্যবসায়ীরা সুপারীর বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট করে এসব ট্রাক দেরিতে নিচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।

রফতানিকারক পণ্য ছাড়কারী সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান আওলিয়া এন্টার প্রাইজের প্রতিনিধি আশরাফুল ইসলাম জানান, ওপারে পেট্রাপোল বন্দরে পরীক্ষণসহ নানান কারণ দেখিয়ে তারা পণ্য নিতে দেরি করছে। তবে দ্রুত যাতে এসব পণ্য খালাস হয় চেষ্টা চলছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম জানান, বাণিজ্যে প্রতিবন্ধকতা দুই দেশের জন্য ক্ষতি। এ অবস্থা কাটাতে দুই দেশের সরকারকে এগিয়ে আসতে হবে। সরকারের পরিবর্তনের পর ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর দিয়ে পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, আসবাবপত্র, ফলের জুসসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পণ্য সড়ক পথে রফতানি বন্ধ রয়েছে।

বেনাপোল বন্দর উদ্ভীদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, ভারতে প্রচুর সুপারি রফতানি হয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৫ মাসে বেনাপোল বন্দর দিয়ে ভারতে রফতানি হয়েছে ১০ হাজার ৬৫০ মেট্রিক টন সুপারি। যে সব সুপারির ট্রাক বন্দরে দাঁড়িয়ে আছে তার কাগজ হাতে পেলে দ্রুত ছাড়করণে সহযোগিতা করবেন। যে সমস্যার কারণে বন্দরে সব ট্রাক দাঁড়িয়ে আছে শুনেছি সেটা ব্যবসায়ীদের অভ্যন্তরীণ বিষয়। তবে যে সব ট্রাকের কাগজ পত্র তাদের কাছে আসছে সেটা ভারতে ঢুকছে।

আমার বার্তা/এল/এমই

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড়: ফাঁসালেন বাবা-মাকেও

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের সহকারী কর কমিশনার মোসা. তানজিনা সাথী। সরকারি কর্মকর্তা হিসেবে

চলতি মাসে দেশে আসছে ৩ লাখ ৩৬ হাজার টন ডিজেল

চলতি মার্চ মাসে দেশে যুক্ত হবে তিন লাখ ৩৬ হাজার ৩৭৯ মেট্রিক টন ডিজেল। এতে

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৭০ হাজার টাকা

টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলা করে আবাসন খাত সচল রাখতে ৩ হাজার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন