ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

দেশীয় স্বাস্থ্য সেবায় আস্থা ফেরাতে কাঠামোগত সংস্কার ও কার্যকর প্রয়োগ জরুরি

আমার বার্তা অনলাইন:
১৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৬

দেশীয় স্বাস্থ্য সেবায় আস্থা বৃদ্ধিতে কাঠামোগত সংস্কার এবং বিদ্যমান নীতিমালার কার্যকর প্রয়োগের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেন, মানসম্মত ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি খাতের সমন্বয় জোরদার এবং শক্তিশালী হেলথ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক গড়ে তোলা অপরিহার্য।

শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) ডিসিসিআই আয়োজিত “বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতে আস্থা বৃদ্ধি; মান নিয়ন্ত্রণে কৌশলগত কাঠামো নিশ্চিতকরণ” শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।

সেমিনারে আলোচকরা বলেন, স্বাস্থ্য খাতে জিডিপির মাত্র ১ শতাংশ বরাদ্দ, অপ্রতুল অবকাঠামো, নতুন প্রযুক্তির সীমিত ব্যবহার, দক্ষ মানবসম্পদের ঘাটতি, উচ্চ ব্যয়, ব্যবস্থাপনার দুর্বলতা এবং নীতিমালার তদারকির অভাবে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তাই এ খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বাড়ানোর পাশাপাশি জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।

স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, সরকারি ও বেসরকারি খাতে স্বাস্থ্যসেবার মানে বৈষম্য, অনুমোদনহীন ক্লিনিক ও ফার্মেসির বিস্তার, ভুল ডায়াগনস্টিক রিপোর্ট, ভুয়া ওষুধ এবং দুর্বল তদারকি জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, কার্যকর স্বাস্থ্য বিমা ব্যবস্থা না থাকায় দেশের মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭৪ শতাংশই মানুষকে নিজস্ব খরচে বহন করতে হয়, যা নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জন্য বড় আর্থিক ঝুঁকি। এ অবস্থায় বিদেশি বিনিয়োগ আকর্ষণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ব্যবহার, নার্সিং ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা এবং নীতিমালার বাস্তবায়ন জোরদার করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন, স্বাস্থ্য খাতে কিছু অর্জন থাকলেও সামগ্রিক মান এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। তিনি প্রাথমিক স্বাস্থ্যসেবার ওপর জোর দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাপনায় বিকেন্দ্রীকরণ ও ডিজিটাল হেলথ কেয়ারের সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে চিকিৎসা শিক্ষাক্রম আধুনিকায়ন ও গবেষণা কার্যক্রম বৃদ্ধির আহ্বান জানান তিনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ডিসিসিআইয়ের প্রাক্তন ঊর্ধ্বতন সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী। তিনি জানান, দেশে জনপ্রতি বাৎসরিক স্বাস্থ্য ব্যয় মাত্র ১ হাজার ৭০ টাকা এবং প্রায় ৪৯ শতাংশ মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। যদিও দেশের স্বাস্থ্য খাতের বাজার বর্তমানে প্রায় ১৪ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০৩৩ সালে ২৩ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য প্রতিবছর প্রায় ৫ বিলিয়ন ডলার বিদেশে চলে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় বিনিয়োগবান্ধব পরিবেশ, অবকাঠামো উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, মানবসম্পদ উন্নয়ন এবং নীতিমালা যুগোপযোগী করার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানের আলোচনায় বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা সরকারি হাসপাতালের মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, পিপিপি মডেলের ব্যবহার, প্রাথমিক স্বাস্থ্যসেবায় জোর, দীর্ঘমেয়াদি টেকসই স্বাস্থ্যনীতি প্রণয়ন এবং নীতিমালার কঠোর প্রয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সেমিনারে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি হায়দার আহমদ খান, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলা করে আবাসন খাত সচল রাখতে ৩ হাজার

ঈদের আগে ছুটিতে দুদিন পোশাক শিল্প এলাকায় খোলা থাকবে ব্যাংক

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া

চুক্তির কারণে চলতি বছর ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার: সিপিডি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ট্রেড চুক্তির কারণে চলতি অর্থবছরেই সরকার শুল্ক বাবদ প্রায় ১ হাজার ৩২৭ কোটি টাকার

কমার একদিন পরই সোনার দাম ভরিতে ৩২৬৬ টাকা বাড়লো

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু