ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

বেগম খালেদা জিয়ার স্মরণে বিজিএমইএ’র শোকসভা ও দোয়া মাহফিল

আমার বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৬, ১১:২৬
আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৩২

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক বিশেষ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের অডিটোরিয়ামে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান।

শোকসভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, মো. হাসিব উদ্দিন, মোহাম্মদ আবদুস সালাম, নাফিস-উদ-দৌলা, সুমাইয়া ইসলাম, ফাহিমা আক্তার, মজুমদার আরিফুর রহমান, শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, এ.বি.এম. সামছুদ্দিন, ড. রশিদ আহমেদ হোসাইনী, মোহাম্মদ সোহেল, সামিহা আজিমসহ বিজিএমইএ’র সাধারণ সদস্যবৃন্দ এবং পোশাক খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিজিএমইএ’র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান এবং পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী। তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন ও অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সভাপতির বক্তব্যে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি পোশাক শিল্পের প্রকৃত বন্ধু ছিলেন। নব্বইয়ের দশকের শুরুতে যখন এই শিল্প বিকাশের প্রাথমিক পর্যায়ে ছিল, তখন তার সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনার মাধ্যমে শিল্পের পথচলা সহজ করে দেয়। তাঁর শাসনামলেই প্রথমবারের মতো দেশের পোশাক রপ্তানি ১ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে।”

তিনি আরও বলেন, “২০০৪ সালে কোটা প্রথা (MFA Phase Out) বিলুপ্তির সংকটকালে জাতীয় কো-অর্ডিনেশন কমিটি গঠনের মাধ্যমে তিনি সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছিলেন, যার সুফল আজও পোশাক শিল্প ভোগ করছে। বিজিএমইএ’র ওপর আস্থা রেখে ইউডি ও ইউপি প্রদানের ক্ষমতা দেওয়ায় ব্যবসার গতি বহুগুণ বেড়ে যায়। মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন, ব্যবসা সহজীকরণ, ব্যয় হ্রাস এবং নারী শিক্ষায় উপবৃত্তি চালুর মাধ্যমে তিনি এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেন।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজিএমইএ’র পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী।

এ সময় বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের ওপর নির্মিত একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ভিডিওতে দেশের অর্থনীতি, গণতন্ত্র পুনরুদ্ধার, নারীর ক্ষমতায়ন এবং বিশেষ করে পোশাক শিল্পের উন্নয়নে তাঁর যুগান্তকারী অবদান তুলে ধরা হয়।

শোকসভা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আমার বার্তা/জেএইচ

ঢাকার নদ-নদী রক্ষায় ৩৭ কোটি ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

ঢাকা ও এর আশপাশের এলাকার পানি দূষণ রোধ এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ৩৭ কোটি ডলার

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি

আগামী সরকারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে

বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল ও টেকসই প্রবৃদ্ধির পথে নিতে আগামী সরকারকে শিল্প ও ব্যবসা সচল করা,

ধাপে ধাপে ক্ষতিপূরণ পাবেন পাঁচ ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা

একীভূত করা পাঁচ ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

দেশ ও দেশের মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিএনপির

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার আসনে লড়ছেন যারা

জাতীয় সংসদ নির্বাচন: গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ভোটের পরিবেশ খুব ভালো, দেশে উৎসবের আমেজ বইছে: ইসি মাছউদ

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে: র‍্যাব ডিজি

একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত: জামায়াত আমির

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক

দুই সুপার ওভারের তুমুল রোমাঞ্চে আফগানিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা

শর্তসাপেক্ষে পদোন্নতি পেলেন ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা

নির্বাচন পর্যবেক্ষণে দেশে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ