ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

রেকর্ড উচ্চতা থেকে বিশ্ববাজারে স্বর্ণের দামে হঠাৎ পতন

আমার বার্তা অনলাইন:
২২ জানুয়ারি ২০২৬, ১৫:৪০

বিশ্ববাজারে লাফিয়ে বাড়তে থাকা স্বর্ণের দাম অনেকটাই কমে এসেছে। মূলত ভূ-রাজনৈতিক উত্তেজনা হ্রাস পাওয়ায় এবং নিরাপদ আশ্রয়স্থলের চাহিদা কমায় বিশ্ববাজারে নিম্নমুখী হয়েছে মূল্যবান এই ধাতুর দাম।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৯৩ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে। এর আগে বুধবার দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৮৮৭ দশমিক ৮২ ডলার পর্যন্ত পৌঁছেছিল।

আর ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচারও ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৯০ দশমিক ১০ ডলারে স্থিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক হুমকি এবং জোরপূর্বক গ্রিনল্যান্ড সংযুক্ত করার প্রস্তাব থেকে সরে আসার পর স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতুর দাম কমেছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা হ্রাস পাওয়ায় এবং নিরাপদ আশ্রয়স্থলের চাহিদা কমার পাশাপাশি ডলারের শক্তিশালী হওয়াও দামের উপর চাপ সৃষ্টি করেছে।

এএনজেডের পণ্য কৌশলবিদ সোনি কুমারী বলেন, মার্কিন রাষ্ট্রপতির মন্তব্য প্রত্যাখ্যানের ফলে ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হয়েছে, তাই আমরা দামের পতন দেখতে পাচ্ছি।

এর আগে গত বুধবার ট্রাম্প হঠাৎ করে গ্রিনল্যান্ড দখলের জন্য শুল্ক আরোপের হুমকি থেকে সরে আসেন, বলপ্রয়োগের সম্ভাবনা বাতিল করে দেন এবং ডেনিশ ভূখণ্ড নিয়ে বিরোধ সমাধানের একটি চুক্তি প্রস্তাব দেন। এটি ট্রান্সআটলান্টিক সম্পর্কের দীর্ঘমেয়াদি সংকটের ঝুঁকি কমিয়েছে।

শুল্ক পুনর্বহালের খবরে ডলারের দাম শক্তিশালী হয়েছে এবং ওয়াল স্ট্রিট সূচক ঊর্ধ্বমুখী হয়েছে। শক্তিশালী ডলার বিদেশি ক্রেতাদের জন্য ধাতুগুলিকে আরও ব্যয়বহুল করেছে। তবে মার্কিন সুপ্রিম কোর্টের বিচারকরা ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে বরখাস্ত করার ট্রাম্পের প্রচেষ্টার বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছেন।

এদিকে, মুদ্রানীতির দিক নির্দেশনা জানতে ব্যবসায়ীরা নভেম্বরের ব্যক্তিগত খরচের তথ্য, ফেডের পছন্দের মুদ্রাস্ফীতি সূচক এবং সাপ্তাহিক বেকারত্বের ডেটার জন্য অপেক্ষা করছেন। ট্রাম্পের সুদের হার কমানোর আহ্বান সত্ত্বেও, মার্কিন ফেড জানুয়ারির বৈঠকে সুদের হার স্থিতিশীল রাখবে বলে আশা করা হচ্ছে।

কম সুদের হারের পরিবেশে স্বর্ণ সাধারণত ভালো পারফর্ম করে। সোনি কুমারী বলেন, আমরা এখনও স্বর্ণকে পছন্দ করি। কেন্দ্রীয় ব্যাংকের সমর্থন থাকায় এটি অন্যান্য শিল্প-উদ্ভূত ধাতুর তুলনায় আরও দৃঢ় অবস্থানে রয়েছে।

অন্যদিকে মঙ্গলবার স্পট সিলভার ৯২ দশমিক ২৭ ডলারে স্থিতিশীল ছিল, স্পট প্লাটিনামের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্সে ২ হাজার ৪৩৮ দশমিক ৪৩ ডলারে দাঁড়িয়েছে, আর প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৮৪০ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।

আমার বার্তা/এল/এমই

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড়: ফাঁসালেন বাবা-মাকেও

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের সহকারী কর কমিশনার মোসা. তানজিনা সাথী। সরকারি কর্মকর্তা হিসেবে

চলতি মাসে দেশে আসছে ৩ লাখ ৩৬ হাজার টন ডিজেল

চলতি মার্চ মাসে দেশে যুক্ত হবে তিন লাখ ৩৬ হাজার ৩৭৯ মেট্রিক টন ডিজেল। এতে

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৭০ হাজার টাকা

টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলা করে আবাসন খাত সচল রাখতে ৩ হাজার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন