ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩
অনুসন্ধানে দুদক

ইসলামী ব্যাংক থেকে ১০২ কোটি টাকার শেয়ার ক্রয়ে দুর্নীতি

আমার বার্তা অনলাইন:
১২ এপ্রিল ২০২৬, ১৮:৩৫

দুর্নীতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ১০২ কোটি টাকার শেয়ার ক্রয়ের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জেএমসি বিল্ডার্স লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই অনুসন্ধান শুরু করা হয়েছে।

দুদক সূত্র জানায়, জেএমসি বিল্ডার্সের বিরুদ্ধে অনিয়ম ও জালজালিয়াতির অভিযোগ পাওয়ার পর কমিশন তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। এরই পরিপ্রেক্ষিতে দুদকের ঢাকা কার্যালয় থেকে একজন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। অনুসন্ধান প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

প্রাপ্ত অভিযোগে বলা হয়েছে, জেএমসি বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান জামাল মোস্তফা চৌধুরী ও অন্যরা পরস্পর যোগসাজশে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। তারা ক্ষমতার অপব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে ইসলামী ব্যাংকের ১০২ কোটি টাকার শেয়ার নিজেদের নিয়ন্ত্রণে নেন।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে পুঁজিবাজারে স্বচ্ছতা ফেরাতে মোট ২৫ ব্যক্তি ও ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন, স্থানান্তর ও কেনাবেচায় অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওই তালিকায় জেএমসি বিল্ডার্স লিমিটেড এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জামাল মোস্তফা চৌধুরীর নাম অন্তর্ভুক্ত ছিল। সেই স্থগিতাদেশের সূত্র ধরেই এখন আর্থিক অনিয়মের গভীরতা খতিয়ে দেখছে দুদক।

আমার বার্তা/এমই

জাপান বাংলাদেশ চেম্বারের আসছে অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ

আসছে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য মূল বাজেট প্রস্তাবনা পেশ করল জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

ঈদ উপলক্ষে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কার্ডধারী পরিবারগুলোর পাশাপাশি সরাদেশে আরো ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাধারণ মানুষের

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমলেও চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ

পাল্টা শুল্কের প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি ব্যাপকভাবে কমেছে। দেশটিতে বাংলাদেশের রপ্তানিও উল্লেখযোগ্য

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা মূলধারার অর্থনীতির বাইরে আছে, তাদেরকে অর্থনীতির মূলধারায় নিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান

গ্রাহকের ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

কর্ণফুলীকে দখল-দূষণ থেকে বাঁচাতে ঐতিহ্যবাহী সাম্পান খেলা অনুষ্ঠিত

জাপান বাংলাদেশ চেম্বারের আসছে অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ

রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

বাংলাদেশে ইতালির নামী ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব

রিমান্ড শেষে অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক কারাগারে

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: মন্ত্রী

ঈদ উপলক্ষে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

মাসুদ উদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, তদন্ত প্রতিবেদন ২১ জুলাই