ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

অর্থনীতি পুনরুদ্ধারে বিএনপির ইশতেহারের প্রশংসা বিশ্বব্যাংকের, পাশে থাকার আশ্বাস

আমার বার্তা অনলাইন
১৫ এপ্রিল ২০২৬, ১৩:৩২

বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে প্রস্তাবিত পরিকল্পনার জন্য বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রশংসা করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির চেয়ারম্যান অজয় বাঙ্গা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে পরামর্শ ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

স্থানীয় সময় ১৩ এপ্রিল ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফ’র বসন্তকালীন সভার প্রথম দিনের বৈঠক শেষে এ কথা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিগত সময়ে ব্যাংক লুট করে বিদেশে টাকা পাচার, সঙ্গে উন্নয়নের নামে একের পর এক মেগা প্রকল্প নিয়ে হরিলুট। সবকিছু মিলিয়ে তলানিতে দেশের অর্থনীতি। অবশেষে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা।

এরপর দায়িত্বে অন্তর্বর্তী সরকার। থ্রি জিরো স্লোগান নিয়ে এই সরকার আগালেও কাজের কাজ কিছুই হয়নি। সামনে আসে নির্বাচন। আর এই নির্বাচনে জনগণের সামনে বিএনপি তুলে ধরে অর্থনীতি পরিবর্তনের কৌশল। বিএনপির উপর আস্থা রাখে দেশের জনগণ।

বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর বসন্তকালীন সম্মেলনে বিএনপির নির্বাচনি ইশতেহারের সেই কৌশলই প্রশংসা কুড়ালো। খোদ বিশ্বব্যাংক চেয়ারম্যান পছন্দ করেছেন বিএনপির অর্থনীতি বিষয়ক পরিকল্পনা। পরামর্শের পাশাপাশি অর্থদিয়ে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

বসন্তকালীন সভার অপর একটি সম্মেলন কক্ষে ভি-২০ এর মিনিস্টার ডায়ালগে যোগ দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। জলবায়ুর কারণে দেশের ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। সেই আলোচনায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের উদ্যোগ তুলেন ধরেন মন্ত্রী। জানান-অপ্রতুল অর্থ দিয়ে জলবায়ু সংকট মোকাবিলা করা কঠিন।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারের মধ্যে এটা একেবারে ভিন্নধর্মী একটা বিষয়। যেটা আমরা ইশতেহারে বলেছি। এটাও তারা ভীষণভাবে পছন্দ করেছে।

একই দিন যুক্তরাষ্ট্র সরকারের ট্রেজারি বিভাগের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনবিআর চেয়ারম্যান। এছাড়াও দেশের শেয়ারবাজার পুনরুজ্জীবিত করা ও সামগ্রিক আর্থিক খাত স্থিতিশীল করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

৫ শতাংশ লভ্যাংশের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের মানববন্ধন

শ্রমিকের লভ্যাংশ তহবিলের (ডব্লিউপিপিএফ-ওয়ার্কার্স প্রফিট পার্টিসিফিকেশন ফান্ড) ৫ শতাংশ বকেয়া আদায়ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

মধ্যপ্রাচ্য সংকটে বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আমদানি করছে সরকার

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে দেশে অপরিশোধিত তেল আমদানিতে বিঘ্ন

দেশের বাজারে বাড়ল সোনা ও রুপার দাম

দেশের বাজারে সোনা ও রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ধারাবাহিকতায়

‘নজিরবিহীন’ জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা: আইএমএফ

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ একটি ‘নজিরবিহীন মাত্রার জ্বালানি সংকট’ তৈরির ঝুঁকি তৈরি করছে,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকার

কুষ্টিয়ায় পীর হত্যার হুকুমের আসামি জামায়াত নেতা, চার দিনেও নেই গ্রেপ্তার

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় ১০০ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে নববর্ষ উদযাপন

পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গঠনে বাকৃবিতে নতুন সংগঠন

তদন্তে মিলল সাবেক আইজিপি মামুনের সম্পৃক্ততা, হচ্ছেন আসামি

দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের: পুলিশের দাবি

এখন আর জীবনে কিছুতেই অবাক হই না: বিসিবি সভাপতি পরিবর্তন নিয়ে সিমন্স

ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না

বাংলাদেশের বিপক্ষে নিজেদের শক্তি অনুযায়ী প্ল্যান সাজাতে চায় নিউজিল্যান্ড

সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না ইংলিশ মিডিয়াম স্কুল: শিক্ষামন্ত্রী

আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না: জ্বালানি মন্ত্রণালয়

পেঁয়াজ-রসুনের পচন রোধে বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন: কৃষিমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মির ভুমিকা

সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগের প্রস্তুতি, শূন্যপদের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

অনিয়ম করলে ডিলারশিপ বাতিল, দলীয় পরিচয়ে ছাড় নয়: সংসদে কৃষিমন্ত্রী

৫ শতাংশ লভ্যাংশের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের মানববন্ধন

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম আরম্ভে কমিটি গঠন হয়েছে: প্রধানমন্ত্রী

সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে: ডিএসসিসি প্রশাসক

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ