ই-পেপার রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা

আমার বার্তা অনলাইন:
১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির মূল্য গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬৭ শতাংশ কমেছে। এ সময়ে বাংলাদেশের রপ্তানি আয় ১৩ দশমিক ৫০ বিলিয়ন ইউরো থেকে কমে ১১ দশমিক ৯৩ বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। অর্থাৎ রপ্তানি আয় কমেছে প্রায় ১ দশমিক ৫৮ বিলিয়ন ইউরো।

রপ্তানির পরিমাণ কমার পাশাপাশি প্রতি কেজি পোশাকের গড় মূল্য কমে যাওয়ায় এই পতন হয়েছে। তবে আগস্ট মাসের পরিসংখ্যানে কিছুটা ইতিবাচক চিত্র দেখা গেছে।

ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে মোট ৬০ দশমিক ২৯ বিলিয়ন ইউরোর পোশাক আমদানি করেছে, যা ২০২৫ সালের একই সময়ের ৬২ দশমিক ৬৯ বিলিয়ন ইউরোর তুলনায় ৩ দশমিক ৮৩ শতাংশ কম। এ সময়ে আমদানি করা পোশাকের ওজন কমেছে ২ দশমিক ৫৭ শতাংশ। পাশাপাশি প্রতি কেজি পোশাকের গড় আমদানি মূল্য ১ দশমিক ২৯ শতাংশ কমে ১৯ দশমিক ৯১ ইউরো থেকে ১৯ দশমিক ৬৫ ইউরো হয়েছে।

বাংলাদেশের ক্ষেত্রে রপ্তানির পরিমাণ কমেছে ৪ দশমিক ৫৮ শতাংশ। তবে রপ্তানির মূল্য কমার ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছে পোশাকের একক মূল্য হ্রাস। প্রতি কেজি পোশাকের গড় রপ্তানি মূল্য ৭ দশমিক ৪৩ শতাংশ কমে ১৪ দশমিক ৮৭ ইউরো থেকে ১৩ দশমিক ৭৬ ইউরোতে নেমেছে।

অর্থাৎ বাংলাদেশের পোশাক রপ্তানিতে শুধু পরিমাণগত হ্রাস নয়, বরং প্রতি কেজি পোশাকের কম মূল্যও রপ্তানি আয় কমার অন্যতম প্রধান কারণ। রপ্তানির পরিমাণ তুলনামূলক কম হারে কমলেও একক মূল্য উল্লেখযোগ্যভাবে কমেছে।

তবে আগস্ট মাসের চিত্র কিছুটা ভিন্ন। ২০২৫ সালের আগস্টের তুলনায় ২০২৬ সালের আগস্টে ইইউতে পোশাক আমদানির মূল্য শূন্য দশমিক ৭২ শতাংশ বেড়েছে। এ সময়ে আমদানির পরিমাণ শূন্য দশমিক ৫৭ শতাংশ কমলেও প্রতি কেজি পোশাকের গড় মূল্য বেড়েছে ১ দশমিক ২৯ শতাংশ। ফলে মাসটিতে মোট আমদানি মূল্যে সামান্য প্রবৃদ্ধি দেখা গেছে।

চীনের রপ্তানি বেড়েছে, ভিয়েতনামও এগিয়েছে

ইইউর বড় পোশাক সরবরাহকারী দেশগুলোর মধ্যে চীনই একমাত্র দেশ, যার রপ্তানির মূল্য ও পরিমাণ—দুটিই বেড়েছে। ২০২৬ সালের প্রথম আট মাসে ইইউতে চীনের পোশাক রপ্তানি ২ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১৯ দশমিক ৭১ বিলিয়ন ইউরো হয়েছে। একই সময়ে রপ্তানির পরিমাণ বেড়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ। তবে প্রতি কেজি পোশাকের গড় মূল্য কমেছে ১ দশমিক শূন্য ৪ শতাংশ।

অন্যদিকে, ভিয়েতনামের পোশাক রপ্তানির মূল্য ৪ দশমিক ৪৬ শতাংশ বেড়ে ৩ বিলিয়ন ইউরো হয়েছে। যদিও দেশটির রপ্তানির পরিমাণ ৫ দশমিক ১৩ শতাংশ কমেছে, প্রতি কেজি পোশাকের গড় মূল্য ১০ দশমিক ১১ শতাংশ বেড়ে যাওয়ায় রপ্তানি মূল্যে প্রবৃদ্ধি হয়েছে।

অধিকাংশ সরবরাহকারী দেশের রপ্তানি কমেছে

চীন ও ভিয়েতনামের বিপরীতে ইইউর অধিকাংশ প্রধান পোশাক সরবরাহকারী দেশের রপ্তানি মূল্য কমেছে। ২০২৬ সালের প্রথম আট মাসে তুরস্কের রপ্তানি ১১ দশমিক শূন্য ২ শতাংশ কমে ৫ দশমিক ১০ বিলিয়ন ইউরো হয়েছে। ভারতের রপ্তানি কমেছে ১০ দশমিক ৮৪ শতাংশ, শ্রীলঙ্কার ১১ দশমিক ১২ শতাংশ, ইন্দোনেশিয়ার ১১ দশমিক শূন্য ৩ শতাংশ, পাকিস্তানের ৯ দশমিক ৬৩ শতাংশ, মরক্কোর ৬ দশমিকন১০ শতাংশ এবং কম্বোডিয়ার ৪ দশমিক ৫১ শতাংশ।

দেশভেদে রপ্তানির পরিমাণ ও একক মূল্যের পরিবর্তনেও পার্থক্য দেখা গেছে। পাকিস্তানের রপ্তানির পরিমাণ ওজনে ৩ দশমিক ৮২ শতাংশ বাড়লেও প্রতি কেজি পোশাকের গড় মূল্য ১২ দশমিক ৯৬ শতাংশ কমেছে। অন্যদিকে, কম্বোডিয়ার রপ্তানির পরিমাণ ১১ দশমিক ৬৩ শতাংশ কমেছে, তবে প্রতি কেজি পোশাকের গড় মূল্য বেড়েছে ৮ দশমিক শূন্য ৫ শতাংশ।

সামগ্রিকভাবে, ২০২৬ সালের প্রথম আট মাসে ইইউর পোশাক আমদানি মূল্য কমেছে ৩ দশমিক ৮৩ শতাংশ। একই সময়ে বাংলাদেশের রপ্তানি মূল্য কমেছে ১১ দশমিক ৬৭ শতাংশ। বাংলাদেশের রপ্তানির পরিমাণ কমার পাশাপাশি প্রতি কেজি পোশাকের গড় মূল্য উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার বিষয়টি এই পতনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। তবে আগস্ট মাসের পরিসংখ্যানে ইইউর মোট পোশাক আমদানি মূল্যে সামান্য প্রবৃদ্ধি দেখা গেছে।

নিম্নআয়ের দেশগুলোর ঋণ পরিশোধের চাপ বেড়েছে, ব্যয় বেড়ে ১৪ শতাংশ

মূল্যস্ফীতি ও উচ্চ সুদের কারণে নিম্নআয়ের দেশগুলোর ঋণ পরিশোধের চাপ বেড়েছে। এসব দেশের রাজস্ব আয়ের

বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে: অর্থমন্ত্রী

বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম এবং সংস্কার কর্মসূচি সঠিক পথে

ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ স্পেন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে জার্মানিকে ছাড়িয়ে শীর্ষস্থানে উঠে এসেছে স্পেন। ফলে

নতুন ঋণ কর্মসূচিতে রাজস্ব ও সংস্কারে গুরুত্ব আইএমএফের

বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

রাজনৈতিক পরিবেশ ও মতামত প্রকাশে উন্নতি, তবে সীমিত সংস্কারে যুক্তরাজ্যের উদ্বেগ

প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে: সড়কমন্ত্রী

বাগেরহাটে ভাড়া বাসায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যুব উন্নয়নের আলোচিত নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

তৃণমূল স্তরে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির মরদেহ, একসঙ্গে পড়া হচ্ছে জানাজা

বিএনপি অফিসে হামলা: পল্টন থানার মামলায় সুলতান মনসুর গ্রেফতার

মাদকবিরোধী অভিযানে অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন

সওজের ছাদে বড় চমক, উৎপাদন হবে বিপুল বিদ্যুৎ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি

‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী-প্রতিমন্ত্রী

রান্নার সরঞ্জামে লুকানো ৫৬৬ গ্রাম সোনা, ধরা পড়লো শাহ আমানত বিমানবন্দরে

মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী

লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল শিশুর মরদেহ

ফ্রান্সজুড়ে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার হাজারের বেশি