ই-পেপার সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

১৩ বিশ্ববিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ দিয়ে গেজেট জারি

আমার বার্তা অনলাইন:
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১২

গণঅভ্যুত্থানে দেশছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গেজেট জারি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হয়।

এর আগে, বুধবার (১২ ফেব্রুয়ারি) অধ্যাদেশটি জারি করে আইন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ।

অধ্যাদেশে বলা হয়েছে, যেহেতু একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের নামকরণের জন্য একই ধরনের নাম ব্যবহারের কারণে বিভ্রান্তি সৃষ্টির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও অবস্থান নির্ধারণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয় এবং যেহেতু সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির কাছে এটি সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন।

>> যেসব বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন নাম হবে ‘নেত্রকোনা বিশ্ববিদ্যালয়’, কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নতুন নাম ‘কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়’, ‘নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’, মেহেরপুর মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের নাম ‘মেহেরপুর বিশ্ববিদ্যালয়’ করা হয়েছে।

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম ‘শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়’ , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’, জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’, পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ করা হয়েছে। নারায়ণগঞ্জের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন নাম ‘নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’, চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি ‘মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যরোস্পেস বিশ্ববিদ্যালয় ‘এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ নামে নামকরণ করা হয়েছে।

গত ১৬ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদালয়ের নামে পরিবর্তন আনার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তবে তা আইনি প্রক্রিয়ায় গেজেট আকারে জারি করতে প্রায় এক মাস সময় লেগেছে অন্তর্বর্তী সরকারের।

আমার বার্তা/এমই

এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

দেশজুড়ে মঙ্গলবার (২১ এপ্রিল) শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।

স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, স্কুল পর্যায়ে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা

আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্রগুলোর জন্য জরুরি নির্দেশনা জারি

এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার পরিচালনা নীতিমালায় বড় পরিবর্তন এনেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লুইজিয়ানায় ৮ শিশুকে হত্যার পর পুলিশের গুলিতে বন্দুকধারীর মৃত্যু

ইরান যুদ্ধবিমান ভূপাতিত করার পর কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প

বসতবাড়িতে আগুন, মেঝেতে মিলল স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ

ভারতে আতশবাজি কারাখানায় বিস্ফোরণে ১৯ শ্রমিকের মৃত্যু

হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

চোখে কখন কন্টাক্ট লেন্স ব্যবহার করবেন

‘তুসকা’ জব্দের জেরে মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান

লেবাননে ইসরায়েলের উন্মত্ততা: ৯০ সেকেন্ডে হামলা ১০০ লক্ষ্যবস্তুতে

বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

ওমান সাগরে ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, যুদ্ধের চরম উত্তেজনা

এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতক সতর্ক থাকুন: শেহবাজকে পেজেশকিয়ানের বার্তা

২০ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা  

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার

২০৩০ সালের মধ্যে পোল্ট্রি খাত হবে রপ্তানিমুখী: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গ্যাস সংকটে সার উৎপাদন ব্যাহত, আমদানিতে বড় উদ্যোগ সরকারের

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার বদলি

আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন: ট্রাম্প