ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

মানবসম্পদ উন্নয়নসহ উচ্চশিক্ষার ৬ খাতে সহযোগিতার আগ্রহ এএফডির

আমার বার্তা অনলাইন:
২১ এপ্রিল ২০২৫, ১৬:১৯

মানবসম্পদ উন্নয়ন, স্মার্ট কৃষি, তৈরি পোশাক শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা খাতে দক্ষ জনবল তৈরিতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)।

সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে এক সভায় এ আগ্রহের কথা জানান এএফডির ব্যবস্থাপনা পরিচালক আর্নল্ড দ্য নাদায়াক। এ বিষয়ে দ্রুত একটি ধারণাপত্র তৈরি ও সমঝোতা স্মারক স্বাক্ষরে একমত হয়েছে দুই পক্ষ। এএফডির তিন সদস্যের একটি প্রতিনিধি দল এ সভায় অংশগ্রহণ করে।

ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রফেসর তানজীমউদ্দীন খান বলেন, ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। ফ্যাশন ডিজাইন, হসপিটালিটি ম্যানেজমেন্ট ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দক্ষ জনবল তৈরিতে ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলোর সুনাম রয়েছে। এ বিষয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধিতে এএফডি সহযোগিতা করতে পারে। কৃষি ও টেক্সটাইল শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন দেশের কৃষি, টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও এএফডি যৌথভাবে কাজ করতে পারে।

পাশাপাশি পানি ব্যবস্থাপনা, পরিবেশ উন্নয়ন, তৈরি পোশাক শিল্প ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রযুক্তিগত সহযোগিতাও দিতে তিনি এএফডিকে আহ্বান জানান।

এএফডি এ বিষয়ে কোনো প্রকল্প গ্রহণ করলে ইউজিসি সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

এএফডির ব্যবস্থাপনা পরিচালক আর্নল্ড দ্য নাদায়াক বলেন, নতুন প্রকল্পের জন্য দ্রুত একটি ধারণাপত্র তৈরি করা হবে। বাংলাদেশের প্রয়োজনের নিরিখে এ প্রকল্পের চাহিদা নির্ধারণ করা হবে।

প্রকল্প বাস্তবায়নে তিনি ইউজিসির সহযোগিতা প্রত্যাশা করেন। এ প্রকল্পের আওতায় দক্ষ মানবসম্পদ তৈরি, তৈরি পোশাক শিল্প, পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বিষয়ে বিশ্ববিদ্যালয়ে মানবসম্পদ উন্নয়ন এবং পাঠ্যক্রম প্রণয়নে সহায়তা করা হবে বলে জানান।

সভায় ফরাসি উন্নয়ন সংস্থা ইউজিসি ও দেশের বিশ্ববিদ্যালয়সমূহে নারীর অংশগ্রহণ এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে ডে-কেয়ার সেন্টার স্থাপনের আহ্বান জানান।

এ বিষয়ে প্রফেসর তানজীমউদ্দীন খান বলেন, ইউজিসি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রস্তাব পেশ করবে। বিশ্ববিদ্যালয়সমূহে ডে কেয়ার সেন্টার স্থাপনে জনবল ও আর্থিক সীমাবদ্ধতা রয়েছে।

সভায় ইউজিসি প্রণীত উচ্চশিক্ষার কৌশলপত্র, আউটকাম বেইজড কারিকুলাম টেমপ্লেট, ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, গবেষণা ও উদ্ভাবন বিষয়ে আলোচনা করা হয়।

আমার বার্তা/এমই

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু