ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

ফের আন্দোলনে নামছে ১-১২ তম নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকগণ

আলিমা আফরোজ লিমা:
০৭ নভেম্বর ২০২৫, ১৫:৫৬
আপডেট  : ০৭ নভেম্বর ২০২৫, ১৬:১৬

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে যোগ্য শিক্ষকদের তালিকা প্রণয়ন, নিবন্ধন ও প্রত্যয়ন করার দায়িত্ব প্রদানে গঠিত হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক বৈধ সনদপত্র থাকার পরও (১-১২ তম) নিবন্ধনধারীরা এখনও নিয়োগ বঞ্চিত। নিয়োগের দাবিতে আগামী ৯ নভেম্বর, শাহবাগে আবারও আন্দোলনে নামছেন নিবন্ধনধারীরা।

বার বার মনগড়া নিয়ম বানিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে নিবন্ধনধারীদের উপর। আর প্রতিষ্ঠানটি আয় করছে কোটি কোটি টাকা। তাদের নিয়ম জটিলতায় কয়েক ধাপে আবেদন করতে হয় প্রার্থীদের। সেই সাথে আবেদনের জন্য গুণতে হয় হাজার হাজার টাকা। এমনকি প্রতিটি স্কুল কলেজে আলাদা আলাদা অর্থের বিনিময়ে করতে হয় আবেদন।

২০১৪ সালে এনটিআরসিএ কর্তৃক বৈধ সনদ পান মো. মামুন ইসলাম। তিনি জানান, প্রায় তিন বছর অপেক্ষা ও টেবিলে টেবিলে ঘুরতে হয়েছে। এমনকি মিতা নামের একজন নিবন্ধণধারী বৈধ সনদ পাওয়ার পরও নিজের স্বর্ণের চেন বিক্রি করে করতে হয়েছে আবেদন।এরপরও কোন সুরাহা হয়নি।

অন্য একজন নিবন্ধনধারী জানান, ১টি নিয়োগের জন্য প্রায় ৪০০ স্কুল কলেজে আলাদা আলাদা আবেদন করতে হয়েছে। তাতে আমার খরচ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। তিনি প্রশ্ন রেখে বলেন- আমাকে কেন আলাদা আবেদন করতে হবে। আমি সনদ দেখিয়ে আবেদন করবো, পছন্দক্রম দেবো,শূন্য পদের বিপরীতে নিয়োগ হবে - এটাই তো হওয়ার কথা।

মামুনের মতো হাজারো প্রার্থীকে গুনতে হয়েছে হাজার হাজার টাকা। যাতে আকাশচুম্বী আয়ও হয়েছে প্রতিষ্ঠানটির।গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগের আগে এসব আবেদনের প্রেক্ষিতে এনটিআরসিএ আয় করে প্রায় ২০৩ কোটি টাকা। এনটিআরসিএ’র নিয়মই যেন এক একটা ফাঁদ।

বেকার চাকরিপ্রত্যাশীদের আশা দেখিয়ে নিয়মের মারপ্যাঁচে আটকে রাখা হয়। সনদ পাওয়া প্রার্থীরা দ্বিতীয় এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে তারা শত শত বিদ্যালয়ের শূন্যপদে আবেদন করেও চাকরির সুপারিশ পাননি।

২০২১ সালের ৮ অক্টোবর প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি পালনের মাধ্যমে শুরু হয় ১-১২ তম নিবন্ধনধারীদের সংগ্রাম। প্রায় ২০০ দিনের মতো অনশন করেছেন নিবন্ধনধারীরা। এমনকি ঈদের দিনও তারা সড়কে কাটিয়েছেন।

গত ১০ই ফেব্রুয়ারি শাহাবাগে লাগাতার আন্দোলন, কেন্দ্রীয় শহীদ মিনারে রাত্রি যাপন করেন নিবন্ধনধারীরা। শিক্ষকদের ধর পাকড় আর জল কামান টিয়ার গ্যাস নিক্ষেপের মাধ্যমে আন্দোলন চালিয়ে যেতে থাকেন। আন্দোলনের ২য় দিনে উর্ধ্বতন মহলের আশ্বাস পাওয়ার পরও কোন সুরাহা হয়নি। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ে বারংবার তাগিদ দেওয়া সত্ত্বেও কোন ভ্রুক্ষেপ করেননি। এমনকি শিক্ষা উপদেষ্টা বরাবর চিঠি দেওয়ার পরও এ পর্যন্ত মন্ত্রণালয় থেকে আশানুরূপ কোন ফলাফল পায়নি নিবন্ধনধারীরা।

এমত অবস্থায় বৈষম্য বিরোধী আন্দোলনের সুফল স্বরূপ শিক্ষা ক্ষেত্রের বৈষম্য দূরীকরণে উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন ১-১২ তম নিয়োগ বঞ্চিত শিক্ষকগণ।

আমার বার্তা/আলিমা আফরোজ লিমা/এমই

ডিজিটাল ডিভাইসে নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকল প্রতিরোধে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

নতুন বাংলাদেশ গঠনে দেশের শিক্ষক সমাজকে সর্বোচ্চ প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং

৭ কলেজ মীমাংসিত বিষয়, দায়িত্ব হস্তান্তর হওয়া পর্যন্ত থাকছেন ঢাবি ভিসি

সাত কলেজ মীমাংসিত বিষয়। এটাতে সবাই সম্মতি দিয়েছেন। শিক্ষাঙ্গণ নিয়ে কোনো কিছু হুটহাট হাত দেবেন

সারাদেশে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের তালিকা প্রকাশ করল অধিদপ্তর

সারাদেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল ডিভাইসে নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ: দুদকের বিদায়ী চেয়ারম্যান

কাতার-দুবাইসহ ছয় রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা

জিডি থেকে উদ্ধার, এক মাসে ৫০ মোবাইল খুঁজে পেল পল্টন থানা পুলিশ

আগের ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে কাজ করলে সিটি কর্পোরেশন কলাপস করবে

১০ ফেব্রুয়ারিও শেষ অফিস করে ৩৪ ফাইল সাইন করে গেছে প্রশাসক এজাজ

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫ দ্রুত আইনে রূপান্তরের দাবি

জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার করতে আগ্রহী: হাইকমিশনার

পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্বাহী আদেশে ২ দিন ছুটি দিলে ঈদের ছুটি মিলবে ১০ দিন

ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের

বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি দেখে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ভেকু জব্দ