ই-পেপার রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আল ইহসান একাডেমিতে আনন্দঘন বার্ষিক ফলাফল দিবস পালিত

আমার বার্তা অনলাইন
১৫ ডিসেম্বর ২০২৫, ২৩:৫২

আল ইহসান একাডেমির বার্ষিক ফলাফল দিবস–২০২৫ আনন্দঘন, উৎসবমুখর ও মর্যাদাপূর্ণ পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ইহসান একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইদুল ইসলাম এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক মজিবর রহমান হাওলাদার।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশপ্রেম ও ঐক্যের বার্তা তুলে ধরা হয়। এই আনুষ্ঠানিকতা অনুষ্ঠানে এক গম্ভীর ও প্রেরণাদায়ক আবহ সৃষ্টি করে।

আল ইহসান একাডেমির একাডেমিক কো-অর্ডিনেটর নাজির সাবরি স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের সারা বছরের একাডেমিক অগ্রগতি, শৃঙ্খলা ও সাফল্যের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, এই দিনটি আল ইহসান একাডেমির জন্য গর্ব ও কৃতজ্ঞতার দিন। একই সঙ্গে অনুষ্ঠানটি মহান বিজয় দিবসের চেতনায় উদযাপিত হচ্ছে, যা আমাদের স্বাধীনতা, ত্যাগ ও আত্মবিশ্বাসের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যেভাবে জাতি ঐক্য ও দৃঢ়তার মাধ্যমে বিজয় অর্জন করেছে, ঠিক তেমনি শিক্ষার্থীরাও পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের সাফল্য অর্জন করতে পারবে।

তিনি আরও জানান, আল ইহসান একাডেমিতে শিশুবান্ধব ও আনন্দময় পরিবেশে শিক্ষা প্রদান করা হয়। ‘খেলতে খেলতে শেখা’ পদ্ধতির মাধ্যমে গল্প, খেলা ও সৃজনশীল কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষাকে সহজ ও উপভোগ্য করে তোলা হয়। বক্তব্যের শেষে তিনি শিক্ষার্থীদের ঈমান, আখলাক ও জ্ঞানের সমন্বয়ে গড়ে তোলার লক্ষ্যের কথা উল্লেখ করে অভিভাবক ও শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথি সাইদুল ইসলাম তাঁর বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং নৈতিকতা ও মূল্যবোধের সঙ্গে একাডেমিক শিক্ষার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের সৎ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মজিবর রহমান হাওলাদার উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আরেকটি সফল শিক্ষাবর্ষ সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবকদের আস্থা ও শিক্ষকদের নিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের সার্বিক পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে তিনি মানসম্মত ও আদর্শ শিক্ষা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আরও জানান, ইসলামী মূল্যবোধ বজায় রেখে শিক্ষার্থীদের জন্য বয়সোপযোগী আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম ধীরে ধীরে চালু করা হয়েছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বার্ষিক ফলাফল ঘোষণা, পদোন্নতিপ্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান। শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবকদের আনন্দ ও উচ্ছ্বাস অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু