ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে: শিক্ষা সচিব

আমার বার্তা অনলাইন
২০ জানুয়ারি ২০২৬, ১৪:০২

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন বলেছেন, শিক্ষা ব্যবস্থার মূল কেন্দ্রে শিক্ষার্থীদের রাখতে হবে। কারণ, প্রতিটি শিশুই আলাদা। তাদের শেখার গতি ও সক্ষমতাও ভিন্ন। তাই শ্রেণিকক্ষের শিক্ষণপ্রক্রিয়া হতে হবে আনন্দময়, শিক্ষার্থী-কেন্দ্রিক ও সহানুভূতিশীল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা সচিব বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ একটি উৎসবের আয়োজন হলেও এটি একইসঙ্গে আমাদের শিক্ষাদান কাঠামো ও শিক্ষা দর্শনকে পুনর্মূল্যায়নের সুযোগ করে দিয়েছে। সারা দেশে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। ইউনিয়ন পর্যায় থেকে শুরু হয়ে উপজেলা, জেলা, অঞ্চল পেরিয়ে জাতীয় পর্যায়ে গতকাল প্রায় ৯০০ প্রতিযোগী অংশ নেন। এই দীর্ঘ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সবাই প্রশংসার দাবিদার।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সবচেয়ে বড় বিষয় শুদ্ধ ও সুনিপুণ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলা। যে কাজই করা হোক না কেন, শতভাগ মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে করতে হবে এবং নিজেদের শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে। যারা জাতীয় পর্যায়ে বিজয়ী হয়েছেন, তাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। শিক্ষা শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নয়। এবার জেলা পর্যায় থেকে ফিরে যাওয়া প্রতিযোগীরা যেন ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে এবং জাতীয় পর্যায়ের শিক্ষার্থীরা যেন বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করতে পারে সে লক্ষ্যে নিজেদের প্রস্তুত করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আহ্বান জানিয়ে রেহানা পারভীন বলেন, শিক্ষকরা কেবল জ্ঞানদাতা নন, তারা শিক্ষার্থীদের পথপ্রদর্শক। অবকাঠামো বা সুযোগ-সুবিধা যেমনই হোক, গঠনমূলক চিন্তা ও উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন, নিরাপদ ও শিক্ষার্থীদের জন্য আনন্দদায়ক করে তুলতে হবে।

শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, তত্ত্বাবধানে থাকা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে যেন সর্বোত্তম পর্যায়ে উন্নীত করা যায়, সে লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।

আমার বার্তা জেএইচ

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, শিক্ষা কেবল চাকরির প্রস্তুতির একটি মাধ্যম নয় বরং

৫০তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ, পাস ১২৩৮৫

৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন।

অবশেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করে অধ্যাদেশ জারি

রাজধানীর সাত সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করে অধ্যাদেশ জারি

৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে ক্যাডার নিয়োগে সুপারিশ

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে এক হাজার ৪৫৭ জনকে ক্যাডার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

আটক জামায়াত নেতার কাছে মিলেছে ৭৪ লাখ টাকা

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

দেশ ও দেশের মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিএনপির

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার আসনে লড়ছেন যারা

জাতীয় সংসদ নির্বাচন: গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ভোটের পরিবেশ খুব ভালো, দেশে উৎসবের আমেজ বইছে: ইসি মাছউদ

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে: র‍্যাব ডিজি

একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত: জামায়াত আমির

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক

দুই সুপার ওভারের তুমুল রোমাঞ্চে আফগানিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা

শর্তসাপেক্ষে পদোন্নতি পেলেন ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা

নির্বাচন পর্যবেক্ষণে দেশে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ