ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হলো চিত্রনায়িকা নিপুণকে

আমার বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৫, ১৩:০৪

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাবার সময় অভিনেত্রী নিপুণ আক্তারকে হেফাজতে নিয়ে ইমিগ্রেশন পুলিশ তার লন্ডনযাত্রা বাতিল করেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় তাকে আটক করা হয়। তিনি বিজি ২০১ ফ্লাইটে সিলেট টু- হিথ্রো বিমান বন্দরের উদ্দেশ্য যাওয়ার কথা ছিল।

ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চিত্রনায়িকা নিপুণের লন্ডনযাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনো জানাযায়নি। বিষয়টি নিয়ে জানতে চাইলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।’

ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের ওসি মোস্তফা নূরই বাহার জানান, নিপুণ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার বিমানের ফ্লাইটে যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল। ইমিগ্রেশনের সময় জাতীয় গোয়েন্দা সংস্থা- এনএসআই আপত্তিতে তার যাত্রা করতে না দিয়ে তাকে আটক করা হয় নিপুণকে। বিমানবন্দরে নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। সূত্র জানায়, তিনি সড়ক পথে ঢাকায় চলে গেছেন ।

এদিকে চিত্রনায়িকা নিপুণের আটক এবং লন্ডন যাত্রা বাতিলের ঘটনায় সিলেট ও শোবিজ অঙ্গণে তোলপাড় চলছে।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় নিপুণকেও আর মিডিয়ার সামনে আসতে দেখা যায়নি। অনেকেই বলছিলেন, গ্রেপ্তার আতঙ্কে নিপুণ দেশ ছেড়েছেন। তবে সিলেট বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়ার পর নিশ্চিত হওয়া গেল নিপুণ দেশেই ছিলেন।

মাতৃত্ব কোনো লুকোচুরির বিষয় নয়— বললেন অপু বিশ্বাস

আজ বিশ্ব মা দিবস। দিনটি মায়েদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর। প্রতিবছর মে মাসের দ্বিতীয়

দুই সন্তানকে নিয়ে পরীমণির মা দিবস

আজ বিশ্ব মা দিবস। সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো মায়ের কোল। প্রতিবছর মে

বিশ্ব মা দিবস উপলক্ষে ‘মা পদক’ পাচ্ছেন ববিতা

২০২৬ সালটি অভিনেত্রী ববিতার জন্য একের পর এক অর্জনের বছর হয়ে দাঁড়িয়েছে। একুশে পদক ও

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গত এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামাক কর বাড়িয়ে একক মূল্যস্তর নির্ধারণের দাবি

মা দিবসে বাকৃবি শিক্ষার্থীদের আবেগে মায়ের ভালোবাসার গল্প

মাকে না বলা যতো কথা

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমলেও চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

শিগ‌গিরই ঢাকা ছাড়ছেন প্রণয় ভার্মা, নতুন হাইক‌মিশনার আসবেন জুনে

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা, তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন